চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হলে সরকারই চিকিৎসা দেবে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভ্যাকসিন দেওয়ার পর যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় সরকারই তার চিকিৎসার ব্যবস্থা করবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছে সুতরাং যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় সরকারই তার চিকিৎসা দেবে।’

‘‘তাছাড়া ভ্যাকসিন দেবার কেন্দ্র হবে সরকারি বেসরকারি হাসপাতাল। তারা এসব ক্ষেত্রে চিকিৎসা দিতে প্রস্তুত। এই নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’’

তিনি জানান, চুক্তিমতো চলতি মাসের ২৫-২৬ তারিখে ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেশে আসবে।

এছাড়া ভারত সরকারও কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে বলেও জানান জাহিদ মালেক।

‘‘রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উপহার হিসেবে ওই ভ্যাকসিন আসবে। সেটা যে কোনো সময় বাংলাদেশে আসবে।’’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনা ও বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দেবে সরকার। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিবেচনায় সাংবাদিকেরাও আগে আগেই ভ্যাকসিন পাবেন।’

অনুষ্ঠানে ডিআরইউয়ের সদস্যদের একটি তালিকা স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

এই তালিকার সব সদস্যই ভ্যাকসিন পাবেন বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। 

সেসময় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান সদস্যদের পক্ষে মন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ট্যাগ: করোনা ভাইরাসকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসভ্যাকসিনসেরাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডের জয়ে প্রথম ইনিংসটা আক্ষেপ হয়ে থাকল শ্রীলঙ্কার

পরবর্তী

চসিক নির্বাচন: ১৬ হাজার কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

পরবর্তী
চসিক নির্বাচন ও ভোটের প্রতীক, চট্টগ্রাম সিটি করপোরেশন ও বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

চসিক নির্বাচন: ১৬ হাজার কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

শফি মণ্ডল গিটার বাজাচ্ছেন, আনন্দে মুখ ভরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হায়দার’ সিনেমায় শফি মণ্ডলের কণ্ঠে ‘মাতাল ঘ্রাণ’

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT