চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনের পর আরেক সাফল্য

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস বা কোভিড-১৯ যখন সারাবিশ্বকে প্রায় থমকে দিয়েছে, যার প্রভাবে বদলে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা; তখন দেখা যাচ্ছে এই ভাইরাসে আক্রান্তদের সেরে উঠার সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে, মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্যে দেখা যাচ্ছে. বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৬১ হাজার ১১৪ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯৯ লাখ ৫২ হাজার ১৭২ জন। এর সঙ্গে মৃত্যু হওয়া ৬ লাখ ৪৯ হাজার ৪৫৬ জন যোগ করলে সংখ্যাাটা ১ কোটি ৬ লাখ ছাড়িয়ে যায়। তার মানে এখন অ্যাকটিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫৬ লাখ ৫৯ হাজার ৪৮৬ জন।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও একইভাবে কোভিড-১৯ রোগীর সুস্থতার হার বাড়ছে। ওয়ার্ল্ডোমিটার বলছে, বাংলাদেশে রোববার সন্ধ্যা পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। যাদের মধ্যে আবার সেরে উঠেছে ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। এই হিসাবে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৪৩ জন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৯২৪ জনের।

কোভিড-১৯ থেকে সেরে উঠা রোগীদের এই সংখ্যা আর ভাইরাসটির বিরুদ্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করা ভ্যাকসিনের সাফল্য পুরো বিশ্বকে গভীর এক অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছে। বাস্তবতা হলো, করোনাভাইরাসকে পরাজিত করা মানুষের কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। আরও স্পষ্ট করে বললে, অবশ্যম্ভাবী এক জয় উদযাপনের মঞ্চটাই শুধু সাজানো বাকি।

তবে সেই উদযাপনের আগেই হেয়ালর স্রোতে গা ভাসালে চলবে না। পৃথিবীতে একজন কোভিড-১৯ রোগী থাকা পর্যন্ত মানুষকে সাবধানে থাকতেই হবে। ভুলে গেলে চলবে না, চীনের উহান শহরের একজন মানুষের কাছ থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে প্রায় পুরো বিশ্বে। এখনও দিনে প্রায় আড়াই লাখ মানুষের শরীরে শনাক্ত হচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস।

করোনার এমন ভয়াবহতা দেখার পরও অনেকের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতা দেখা যাচ্ছে। এমন মানুষ আমাদের দেশেও যেমন আছে, অন্য বিশ্বের দেশগুলোতেও আছে। শত উদ্যোগেও তাদেরকে সচেতন করা যাচ্ছে না। তবে সংখ্যায় কম হলেও তাদের কারণে লড়াইটা আজ কঠিন থেকে কঠিনতর হয়েছে।

Reneta

আমরা মনে করি, মানুষ সচেতন হয়েছে বলেই কোভিড-১৯ রোগীদের সুস্থতার হার বেড়েছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধেই বেশ গুরুত্ব দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT