যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় এখনই ভ্যাকসিনের চতুর্থ ডোজ নেওয়ার প্রয়োজন নেই। কারণ বুস্টার ডোজেই মানুষকে ওমিক্রনের সংক্রমণ থেকে উচ্চমাত্রার সুরক্ষা দিচ্ছে।
বিবিসি জানিয়েছে, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি তথ্য বিশ্লেষণে জানা গেছে, তিন মাসের মধ্যে যারা করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন এমন ৬৫ বছর বয়সীদের মধ্যে পর্যবেক্ষণে দেখা গেছে- ওমিক্রনের সংক্রমণ থেকে তারা ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষিত।
তবে করোনার অল্পমাত্রার সংক্রমণের এক্ষেত্রে সুরক্ষার এ হার অনেক আংশে ৩০ শতাংশ পর্যন্ত নেমে আসছে।
ইসরায়েল, চিলির মতো কিছু দেশ তাদের নাগরিকদের করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছে।







