চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনবিহীনদের জীবন কারাগারের মত করে দিতে চান ফরাসি প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ন ০৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিতে যারা এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জোর করে টিকা দেবেন না। তবে তাদের জীবনকে কারাগারের মত করে দেবেন।

বিসিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের লে প্যারেসিয়েন পত্রিকার সাথে আলাপকালে এসব কথা বলেন ম্যক্রোঁ।

কোনো রকম ভণিতা না করে তিনি বলেন, ‘আমি সত্যি তাদের (ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের) ঝামেলার মধ্যে ফেলতে চাই এবং আমরা এটা করে যাব শেষ পর্যন্ত।’

জোর করে জনগণকে ভ্যাকসিন দিতে চান না জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, সাধারণ মানুষ যেভাবে জীবন যাপন করেন, ভ্যাকসিন না নেয়া ব্যক্তিদের তা করতে না দিয়ে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করলে ভ্যাকসিন নিতে তারা উৎসাহিত হবেন।

‘‘আমি তাদের (ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের) কারাগারে পাঠাব না। তবে ১৫ জানুয়ারি থেকে টিকা না নেয়া ব্যক্তিরা রেস্তোরাঁয় যেতে পারবেন না, কফি পান করতে যেতে পারবেন না। এমনকি থিয়েটারে ও সিনেমা হলেও যেতে পারবেন না।’’

ম্যাক্রোঁর এমন বক্তব্যের তীব্র সমালোচনা শুরু করেছেন বিরোধীদলের সদস্যরা। তারা বলেছেন, সাক্ষাৎকারে তিনি যে কড়া ভাষা ব্যবহার করেছেন, একজন প্রেসিডেন্টের বক্তব্য তা হতে পারে না।

Reneta

সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যে কয়েকটি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তার অন্যতম ফ্রান্স। গত সপ্তাহের ‍শুরু থেকে প্রতিদিন দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT