চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন কারাগারে

হারুন উর রশীদহারুন উর রশীদ
৫:১৬ অপরাহ্ন ১৯, জুন ২০১৯
জনপদ, ভোলা
A A

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেয়া হয়।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে ভোলা সরকারি কলেজের সামনে পাপনের বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা।

ভোলা সদর মডেল থানার ওসি সগির মিয়া জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে। তবে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ছাত্রলীগ নেতা মুশফিক জানান, কয়েক দিন ধরে ভোলায় কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল চলছে। এ নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপ কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত জেলা কমিটি ভেঙে দিতে কয়েক দিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। গতকালও সদর রোডে মিছিল সমাবেশ করেছে নতুন পদ প্রত্যাশীরা।

তবে তার মুক্তির জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাসহ ভোলার ছাত্রলীগ নেতারাও দাবি জানিয়েছে। তার মুক্তি চেয়েছে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।

Reneta

আটক পাপনের পরিবার দাবি, মঙ্গলবার রাত পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাকে পুলিশ ধরে নিয়ে চাঁদাবাজি মামলায় জেলে পাঠিয়েছে। সে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের শিকার।

অন্যদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন গত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ইয়াবার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তার পরিবারও তখন থেকে দাবি করে আসছে, তিনিও অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের শিকার।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT