চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৭
কৃষি
A A

ভোলার সাগর মোহনার দ্বীপ কুকরি মুকরিতে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। কম সময়ে বেশী লাভ হওয়ায় এ অঞ্চলে বাড়ছে কাঁকড়ার খামার ।

ইলিশ ও চিংড়ির পর কাঁকড়া এখন এ অঞ্চলের জেলেদের কাছে মূল্যবান সম্পদ। ইতোমধ্যেই কাঁকড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে।

ভোলার চরফ্যাশনের কুকরি মুকরিতে খামারে শুরু হয়েছে কাঁকড়া চাষ। স্বল্প পুঁজিতে বেশি লাভজনক হওয়ায় উপকূলীয় এ অঞ্চলে দিন দিন  বাড়ছে কাঁকড়া চাষ । কয়েক বছর আগে কুকরি মুকরির কাঁকড়া চাষি খলিলুর রহমান, অনাবাদি  ১৫ একর জমিতে ঘের তৈরী করে শুরু করেন কাঁকড়া চাষ।

নদী থেকে জেলেদের ধরে আনা ছোট ছোট  কাঁকড়া এনে ওই খামারে ছাড়া হয়। জেলেদের ফেলে দেয়া কুচিলা, চিংড়ি ও শুটকি কাঁকড়ার খাবার হিসাবে ব্যবহার করেন খামারীরা । তিন মাস পরই  ওই কাঁকড়ার ওজন হয় দুশ’ থেকে তিনশ’ গ্রাম। এরপর বিক্রির জন্য এসব কাঁকড়া পাঠানো হয় ঢাকায়।

খামারে বড় হওয়া এসব কাঁকড়া প্রক্রিয়াজাত করে  বিদেশেও রপ্তানী করা হচ্ছে। কাঁকড়া চাষ করে বছরে কয়েক লাখ টাকা আয় করা সম্ভব বলে মনে করেন খামারীরা । ভোলা থেকে প্রতি সপ্তাহে প্রায় সাতশ’ কেজি কাঁকড়া ঢাকায়  পাঠানো হয়।

খাল বিলের পানি কমে যাওয়ায় নভেম্বর মাস থেকে চর কুকরী-মুকরীসহ সাগরমোহনার ডুবোচর ও ম্যানগ্রোভ বনাঞ্চলগুলোতে প্রতিদিন শত শত  জেলে কাঁকড়া শিকার করছেন।

Reneta

শীত মৌসুমে থেকে  ভোলার দক্ষিণাঞ্চলের নদ-নদীতে মাছ কমে যাওয়ায় বিকল্প কর্মসংস্থান হিসেবে কাঁকড়া শিকার বেছে  নেন জেলেরা। বাজারে আকার ভেদে প্রতি কেজি কাঁকড়া বিক্রি হচ্ছে চারশ’ থেকে আটশ’ টাকায়।

বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি হারুন উর রশীদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে:

https://youtu.be/BdPHuqMpTXA

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁকড়া চাষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT