ঢাকা কলেজের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই।
পুলিশ সুত্রে জানা গেছে, ভোরে কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তির কথা শোনা গেলেও সেখানে খোঁজ নিয়ে কাউকে পাওয়া যায়নি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াসির আরাফাত ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি ঢাকা কলেজে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
কিন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই। কলেজের পরিস্থিতি শান্ত। এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।







