জনপদ

ভোমরা স্থলবন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ভোমরা স্থলবন্দরে ট্রাকের সারি, বাংলাদেশ-ভারত সীমান্তে যানবাহনের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোমরা স্থলবন্দরে বিভিন্ন ট্রাকের সারি, সীমান্তে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে ট্রাক প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা চাঁদাবাজীর প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দ্বিতীয় দিনের কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত করেছে সিঅ্যান্ডএফ এজেন্টসহ ৮টি সংগঠন।

আজ রোববার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই ৩ ঘন্টা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময়ে বন্দরে বন্ধ ছিল আমদানি রপ্তানি কার্যক্রম। আগামীকাল ৩১ জানুয়ারীও প্রতিবাদের অংশ হিসেবে ৪ ঘণ্টা কর্মবিরতি চলবে বলে জানায় আন্দোলনকারীরা।

প্রতিবাদ কর্মসূচিতে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভোমরা স্থলবন্দরের ৮টি সংগঠন এই আন্দোলন ও কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

এদিকে ২৯ জানুয়ারী প্রথম দিনের কর্মসূচির পর ঐদিন রাতে ভারতের ঘোজাডাঙ্গায় চাঁদা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করার অভিযোগে ৫৩টি পন্যবাহী ট্রাকের মালামাল খালাস করেনি শ্রমিকরা। আটকা পড়েছে এসমস্ত ট্রাক।

আন্দোলনকারিদের অভিযোগ, ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় পণ্যবাহী ট্রাক প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা চাঁদা নিয়ে নিয়মিত সিরিয়াল ছাড়া তাৎক্ষণিক প্রবেশ করোনা হচ্ছে। অপরদিকে চাঁদা না দিলে সিরিয়ালের নামে ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত আটক রাখা হয় ট্রাকগুলি।

এতে দৈনিক শতাধিক বা তারও বেশি ট্রাক থেকে ৬০ থেকে ৭০ লাখ টাকা চাঁদাবাজি করছে ভারতীয় পাড়ের এক গডফাদার। আমদানিকারকরা হিমশিম খাওয়ায় চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে ভোমরা বন্দরের এসব সংগঠন এই আন্দোলনে নেমেছে।

বিষয়:ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…