চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোডাফোন-আইডিয়া বন্ধ হলে লোকসান গুনবে ভারত সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
ভোডাফোন আইডিয়া

অর্থনৈতিক খাতে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের বিশাল ধাক্কা খাওয়ার আশঙ্কায় রয়েছে ভারত সরকার। শুধু সরাসরি আর্থিক লোকসান নয়, এর সঙ্গে যাবে বিদেশি বিনিয়োগের অন্যতম অনুকূল বাজার হওয়ার সুনামও।

আর এর কারণ হবে দেশটির অন্যতম প্রধান মোবাইল টেলিকম সেবা প্রতিষ্ঠান ভোডাফোন-আইডিয়া।

শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট দেশের বেশ কয়েকটি মোবাইল ক্যারিয়ার কোম্পানিকে তাৎক্ষণিকভাবে সরকারের পাওনা বিলিয়ন বিলিয়ন ডলার সুদসমেত ফেরত দেয়ার নির্দেশ দেন।

ওই কোম্পানিগুলোর মধ্যে ব্রিটেনের ভোডাফোন গ্রুপ পিএলসি এবং ভারতের আইডিয়া সেলুলারের যৌথ প্রতিষ্ঠান ভোডাফোন আইডিয়ার অবস্থা সবচেয়ে শোচনীয়। ভারত সরকারের কাছে তার ৩.৯ বিলিয়ন ডলারের দেনা।

কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ তাৎক্ষণিক পরিশোধ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ভোডাফোন-আইডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর অস্তিত্ব টিকে থাকা নির্ভর করে অর্থ পরিশোধে সরকারের পক্ষ থেকে আরও সময় দেয়ার ওপর।

১৩ হাজার নিজস্ব কর্মীর এই প্রতিষ্ঠানটি প্রায় সব দেনাই (৩.৮ বিলিয়ন ডলার) বিভিন্ন ব্যাংক থেকে নেয়ার ঋণ। এই ঋণ নিয়ে যদি ভোডাফোন আইডিয়া এখন বন্ধ হয়ে যায়, তার ভয়াবহ প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। এমনিতেই দেশটির অর্থনীতি গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি দেখছে বর্তমানে।

Reneta

অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান মতিলাল অসওয়াল’র গবেষক-বিশ্লেষক আলী আজগর শাকির এনডিটিভি’কে বলেন, এত বড় অঙ্কের একটি খেলাপি ঋণ ভারতের ঘাটতি বাজেটে আরও ৪০ বেসিস পয়েন্ট যোগ করবে।

ঘাটতি বাজেটে ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধির অর্থ হলো মোদি সরকারের মোটামুটি প্রায় এক ট্রিলিয়ন রুপি বা ১৪.০১ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণের রাজস্ব লোকসান।

ভারত সরকার ইতোমধ্যে গত কয়েক দশকের মধ্যে সরাসরি করের ক্ষেত্রে প্রথম পতনের মুখে রয়েছে। সেখানে এত বড় একটি ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে তাকে ব্যাপক পরিমাণ ধকল সইতে হবে।

আরেকটি বিষয় হলো, ভোডাফোন-আইডিয়া উঠে গেলে বাজারে ভারতি এয়ারটেল আর রিলায়েন্স জিও’র মধ্যেই চলবে মূল টেলিকম ব্যবসা। যার ফলে মার্চে আসন্ন ৫জি তরঙ্গের নিলামের প্রতি কোম্পানিগুলোর উৎসাহে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।

তাই ভোডাফোন-আইডিয়াকে বন্ধ হতে না দিয়ে কীভাবে পাওনা অর্থগুলো আদায় করা যায় সেই মাথাব্যথা সম্ভবত এই কোম্পানির চেয়ে এখন ভারত সরকারেরই থাকছে বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতভোডাফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

মে ১৮, ২০২৬

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT