চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট পুনঃগণনার দাবিতে টাঙ্গাইলে ইউএনও অফিসে আগুন-ভাংচুর

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:১৬ অপরাহ্ণ ০৯, মে ২০১৬
রাজনীতি
A A

টাঙ্গাইলের দেলদুয়ারে পুনরায় ভোট গননার দাবিতে উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নি-সংযোগ করে তিনটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠি চার্জ ও দফায় দফায় ফাঁকা গুলি ছুড়লে অন্তত ১০ জন আহত হয়।  আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন কবির জানান, গত ৭ মে দেলদুয়ার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আটিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক জয় লাভ করে।

তিনি বলেন, আজ সোমবার সকাল ১০টার দিকে নির্বাচনে ওই্ ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদ হোসেন ও দেওলী ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী দেওয়ান তাহমিনা আমার বাসভবনে আসেন। এসময় তাদের এক থেকে দেড় হাজার নারী ও পুরুষ সমর্থকরা একটি মিছিলসহকারে পুনরায় ভোট গননার দাবিতে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে উপজেলার বিভিন্ন অফিসে হামলা ও ইটপাটকেল ছুড়ে ভাংচুর চালায়। উপজেলা কম্পাউন্ডে থাকা ৩টি মোটর সাইকেলে অগ্নি-সংযোগ করে তারা।

দেলদুয়ার থানা পুলিশ প্রথমে তাদের বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করলে ১০ জনের মতো আহত হয়। আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শাহাদত হোসেন।

পরে টাঙ্গাইল থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT