চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দেননি অর্ধেকের বেশি ভোটার

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
২:৩১ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

তিন সিটির নির্বাচনে গড়ে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে সবচেয়ে বেশি ভোটারের ঢাকা উত্তরে ৩৭ শতাংশ। আটচল্লিশ শতাংশের বেশি ভোটারের উপস্থিতিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা দক্ষিণে। দু’ সিটি মিলে ঢাকায় গড়ে ৪২ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে গেছেন। আর চট্টগ্রামে ভোট দিয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোটার।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন,৪০ বা ৭০ শতাংশ ভোট বড় কথা নয়, আমাদের সিস্টেমে ১০ শতাংশ ভোট পড়লেও তা গ্রহণযোগ্য হতো। কিন্ত এতো কম তো হয়নি। তিনি মনে করেন, বিএনপি  নির্বাচন থেকে সরে না আসলে হয়তো আরও ১০ থেকে ১৫ শতাংশ ভোট বেশি পড়তো।

তবে ভোটের শতকরা হিসাবের চেয়ে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের সাফল্য-ব্যর্থতাকে। নির্বাচন কমিশন এখন অকার্যকর উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, এই নির্বাচন কমিশন কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে নাই। তারা সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে। তারা কার্যত: অকার্যকর।

তার দাবি, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর হয়েছে।

পর্যবেক্ষকদের কেউ কেউ অবশ্য প্রত্যাশিত নির্বাচন না হওয়ার জন্য নির্বাচন কমিশনের চেয়ে বিএনপির দিকেই অভিযোগের আঙুল তুলছেন।

বিএনপি সমর্থিত প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘটনাকে ‘প্রচারের কৌশল’ উল্লেখ করে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান জানিপপ এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, দুপুরে বিএনপির প্রার্থীদের নির্বাচন বর্জন একটি রাজনৈতিক কৌশল। তারা প্রচার পাবার আশায় নির্বাচনের দিন এমন কাজ করেছে।

Reneta

সিটি নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এই নির্বাচন ছিল এক কথায় অপ্রত্যাশিত। আমরা শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণের নির্বাচন চেয়েছিলাম, তা পাইনি। সবচেয়ে বড় কথা হলো  বিকেল ৩টা-৪টায় যখন ভোটার উপস্থিতি বেশি হওয়ার কথা তখন ভোটকেন্দ্রগুলো শূন্য ছিলো।

সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে মোট ভোটার ছিলো ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ৯ লাখ ১৫ হাজার ৫৫০টি। তবে ৪০ হাজার ১৩০টি ভোট বাতিল হয়ে যায়।

ঢাকা উত্তরে ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৪১ হাজার ৩৫১ জন। বাতিল ভোট সংখ্যা ৩৩, ৫৮১। 

চট্টগ্রামে ভোটার সংখ্যা ছিলো ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯। মোট ভোট পড়ে ৮ লাখ ৬৮ হাজার ৬৬৩টি। বাতিল ভোটের সংখ্যা ৪৭ হাজার ২৯২।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT