চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট চাইলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২১
বিনোদন
A A

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ২০২০ হয়েছেন তানজিয়া জামান মিথিলা। যুক্তরাষ্টের ফ্লোরিডায় মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়ে লড়বেন জনপ্রিয় এই মডেল। সেখানে অংশ নিয়ে এগিয়ে থাকার জন্য ভোট চাইলেন মিথিলা।

তিনি বলেন, মিস ইউনিভার্সের মঞ্চে ভোটিং খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ী হতে এটা খুব দরকার। তাই বাংলাদেশের মানুষের কাছে আমার চাওয়া, তারা যেন আমাকে ভোট দেন। ওয়েবসাইটের প্রতিযোগী বিভাগে গিয়ে ছবিতে ক্লিক করে ভোট করার অপশন রাখা হয়েছে।

জানা যায়, মিথিলার ন্যাশনাল কস্টিউমের কাজ হচ্ছে। পাশাপাশি গ্রুমিংও চলছে। এছাড়া ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও করার কথা রয়েছে, সেটির কাজও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

Banglabid

মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শরিফুল ইসলাম জানান, মিস ইউনিভার্সে এবার বিশ্বের ৯০টি দেশের প্রতিযোগী অংশ নিচ্ছে। এরমধ্যে থাকছে বাংলাদেশ। তিনি বলেন, এবারই প্রথম ভোটিং চালু করা হয়েছে। যা সেরা ২০ এ জায়গা পেতে হলে খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই ভোট প্রদান শুরু হয়েছে। মিস ইউনিভার্সের ওয়েব সাইটে গেলে দেখা যাবে।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ৬৯তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে। সেখানে অংশ নিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা ছাড়বেন মিথিলা। সাড়ে চার হাজারের মতো প্রতিযোগী টপকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এর মুকুট নিজের করেছেন তানজিয়া জামান মিথিলা। যিনি আগে থেকে বিলবোর্ড ও র‍্যাম্প মডেলিংয়ের জনপ্রিয় মুখ।

মিথিলা বলেন, দেশের ক্রাউন পরে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এটা শুধু আমার না, দেশের সব মেয়ের জন্য গর্বের। এর সঙ্গে বড় দায়িত্ববোধ কাজ করছে। মিস ইউনিভার্সের ক্রাউনের জন্য সব দেশের মেয়েরা লড়বে। কিন্তু আমি যেন নিজেকে প্রমাণ করে দেশের সুনাম বাড়াতে পারি এ দায়িত্ব বেশি বেশি অনুভব হচ্ছে।

Reneta

তিনি নলেন, সেখানকার সবাই যেন বলে বাংলাদেশি মেয়ের সবকিছু ভালো। আমার টার্গেট সম্মানজনক অবস্থান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিয়া জামান মিথিলামডেল মিথিলামিস ইউনিভার্স মিথিলালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ গেল সাবেক জাতীয় যুব হ্যান্ডবল খেলোয়াড়ের

পরবর্তী

মিয়ানমারে আরও ৮০ জনের বেশি লোক নিহত

পরবর্তী

মিয়ানমারে আরও ৮০ জনের বেশি লোক নিহত

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মিতা হক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT