চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট কারচুপির জন্য ডাকসুর উদ্যোগ: হাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
রাজনীতি
A A

ভোট কারচুপির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর উদ্যোগ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

তার দাবি, ছাত্র নির্বাচনকে কলঙ্কিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে যতো ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে সেখানে কোন না কোন ছাত্র নেতা জড়িত আছে।

এমতাবস্থায় ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা মনে করি না। বর্তমান সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারচুপি ছাড়া অন্য কিছুই দিতে পারবে না।

তিনি বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে। তারা (ছাত্রলীগ) ছাড়া আর কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান করতে পারে না। হলে থাকতে পারে না। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নেই। এ ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হয় কি করে?

Reneta

তিনি আরো বলেন, ছাত্রলীগ ছাড়া সব সংগঠনগুলো দাবি করেছিলো একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হোক। কেননা ছাত্ররা যেহেতু হলে প্রবেশ করতে পারবে না সেহেতু হলে যেন ভোট গ্রহণ করা না হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের এই দাবির প্রতি কোন সম্মান করেনি। তারা পূর্ব পরিকল্পিত ছক মেনে হলে নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে। যাতে সাধারণ ছাত্ররা আতঙ্কে ভোট দিতে যেতে না পারে।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, এই ভোট ডাকাতির সরকার বিশ্ব রেকর্ড করেছে। সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন হোক আর সিটি কর্পোরেশন নির্বাচন হোক। সব নির্বাচনেই তারা ভোট ডাকাতি করেছে। এবার ছাত্র নির্বাচনকেও কলঙ্কিত করতেও ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু নির্বাচনবিএনপির ভাইস চেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT