চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটে হেরে জাতিসংঘ আর ওবামাকে তুলোধুনা করলেন নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

বসতি স্থাপন ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে হেরে জতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে তুলোধুনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের অবসান ঘটানোর জন্যে জাতিসংঘ যে আহ্বান জানিয়েছে তা লজ্জাজনক।

‘ইসরাইলবিরোধী ঘৃণ্য এই প্রস্তাব ইসরাইল মেনে চলবে না’ বলেও সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। তার দাবি ওমাবা এই ভোটের পক্ষে রাষ্ট্রীয় সমর্থনের জন্য নিউজিল্যান্ড ও সেনেগাল থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে এনেছিলেন।

যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় শুক্রবার প্রস্তাবটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে পাস হয়। যুক্তরাষ্ট্র এতে ভোটদানে বিরত থাকে। এটি আমেরিকার দীর্ঘ দিনের নীতির পরিবর্তন।ইসরাইল এ প্রস্তাবের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানানোর পর মিশরের খসড়া প্রস্তাব প্রত্যাহার করে নেয়া হলেও মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সেনেগাল ও ভেনিজুয়েলা আবারো এ প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করে।

টাইমস অব ইসলাইলের এক প্রতিবেদনে বলা হয়, ‘প্রেসিডেন্ট অফিস থেকে দেয়া এক বিবৃতি জানানো হয়েছে সুনিশ্চিতভাবে জাতিসংঘে ইসরাইলবিরোধী ঘৃণ্য পাশ করা প্রস্তাব  ইসরাইল  প্রত্যাখ্যান করে এবং এটা কখনো মেনে চলা হবে না।’

নেতানিয়াহু বলেন, ‘নিরাপত্তা পরিষদ সিরিয়ায় যখন ৫০ লাখ মানুষকে গণহত্যা থেকে রেহাই দিতে পারে না, তখন ইসরাইলের মতো মধ্যপাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাব পাশ করা লজ্জাজনক।’

Reneta

প্রস্তাব পাশের ক্ষেত্রে ওবামার ভূমিকার কথা উল্লেখ করে ইসরাইলি প্রেসিডেন্ট বলেন, ‘ওবামা প্রশাসন জাতিসংঘের এই হয়রানি থেকে ইসরাইলকে রক্ষা করতে শুধু ব্যর্থই হয়নি, তারা লোকচক্ষুর অন্তরালে সহযোগিতা করেছে।’

শুধু জাতিসংঘ ও ওবামাকেই ‍তুলোধুনা করেনি ইসরাইলি প্রেসিডেন্ট, সেই সাথে হুমকি দিয়েছেন সেনেগাল ও নিউজিল্যান্ডকেও। নেতানিয়াহু বলেছেন, তিনি দ্রুতই দেশ দুটি থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করবেন। এছাড়া আগামী মাসে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে অফিসিয়াল সফরে ইসরাইলে ডেকে সেদেশে দেয়া সবরকম ইসরাইলি সাহায্য বন্ধ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইলজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT