চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের লড়াইয়ে মাঠে নামলেন নায়ক ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন চিত্রনায়ক ফারুক। তিনি ঢাকা ১৭ আসন থেকে ভোটে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এই অভিনেতা।

বিকেল ৩ টায় গুলশান-২ এর ওয়ান্ডারল্যান্ডে নির্বাচনের প্রচারণা স্বরূপ বর্ধিত সভায় অংশ নেন নায়ক ফারুক।

এসময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা নায়ক ফারুকের নির্বাচনী বর্ধিত সভায় অংশ নেন। ফারুকের এই নির্বাচনী প্রচারণায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এসময় ফারুক তার বক্তব্যে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান নায়ক ফারুক। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবী করে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে মানুষের সেবা ও ঢাকা-১৭ আসনের উন্নয়নে কাজের সুযোগ চান ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’- ছবির এই অভিনেতা।

ঢাকা-১৭ আসনে নায়ক ফারুকের বিপরীতে আছেন হেভিওয়েট কয়েকজন প্রার্থী। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আরও থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং ব্যারিস্টার নাজমুল হুদা।

Reneta

রাজনীতির হিসেব বলছে, আসন্ন নির্বাচনে সারাদেশে যতগুলো ভিআইপি আসন রয়েছে তারমধ্যে শীর্ষে রয়েছে ‘ঢাকা ১৭’। ওই আসন থেকে নির্বাচন করছেন মোট ৫ জন প্রার্থী। ফারুক ছাড়াও এই আসনে আছেন বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ,স্বতন্ত্র (তৃনমূল বিএনপি) প্রার্থী নাজমুল হুদা, এবং বিএনএফ-এর আবুল কালাম আজাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দালিব রহমান পার্থএইচ এম এরশাদচিত্রনায়কচিত্রনায়ক ফারুকনির্বাচনমিয়া ভাইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামানত হারিয়ে দিশেহারা মাহমুদুর রহমান মান্না

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমার পাঁচ লাখ ভোটারই এমপি হয়েছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT