চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের ভয়ে কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিলো বিএনপি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে জনগণ যাতে আর ভোট না দেয়, এ জন্য কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার-২০১৪ প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

শেখ হাসিনা আরও বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করেছে। আগে রোগী জরুরী অবস্থায় হাসপাতালে এসেও ভর্তি হতে পারতো না। বর্তমান সরকার ক্ষমতায় এসে রেফারেল সিস্টেম শুরু করায় রেফারেন্স নিয়ে আসা রোগীরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে পারে।

গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিশেষ সেবা ও তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।

Banglabid

এছাড়াও বাড়িতে সন্তান প্রসব করানোর জন্যও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রীবলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে দূরবর্তী চিকিৎসা পরামর্শের জন্য ওয়েবক্যাম সরবরাহ করা হয়েছে। বর্তমান সরকার গ্রামেগঞ্জেও সবার হাতে হাতে মোবাইল ফোন এনে দিয়েছে। যার মাধ্যমে জরুরী চিকিৎসা সেবা পাওয়া যায়।

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রাস্ট ফান্ড গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই চট্টগ্রাম এবং রাজশাহী জেলায় আরও দুটি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। পরবর্তীতে সব বিভাগীয় জেলায় একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করবে সরকার।

শেখ হাসিনা বলেন, সরকার পরিবর্তন হলে যেন কমিউনিটি ক্লিনিক বন্ধ না হয়ে যায় সেজন্য ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ক্লিনিক পরিচালনার কবে। এ জন্য সরকার, স্থানীয় বিত্তশালী ও জনগণের টাকা দিয়ে এই ক্লিনিক পরিচালিত হবে।

Reneta

অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা এসব কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে থেকে প্রতিটি বিভাগের একটি করে ক্লিনিককে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। একই সাথে ক্লিনিকে কর্মরতদের পেশাগত দক্ষতা বাড়াতে চালু করেন ই-লার্নিং সেবা।

সারাদেশে গ্রামীণ জনগোষ্টির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রায় সাড়ে তের হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে। এক একটি ক্লিনিক থেকে প্রতিদিন গড়ে ৪০ জন বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করছে, রোগ নিরাময়ে দেওয়া হচ্ছে ৩০ ধরনের ওষুধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিউনিটি ক্লিনিকপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তেজনার মধ্যেই দুই কোরিয়ার আলোচনার উদ্যোগ

পরবর্তী

গাজীপুরে যুবলীগ নেতা খুনের ঘটনায় অাটক ২

পরবর্তী

গাজীপুরে যুবলীগ নেতা খুনের ঘটনায় অাটক ২

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ৭

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT