চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের জন্য প্রস্তুত ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম

সোমা ইসলামসোমা ইসলাম
৭:৪১ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন।
রাজধানীতে সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং অফিসাররা প্রিসাইডিং অফিসারদের কাছে
ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি এবং ভোটের অন্যান্য সরঞ্জাম
হস্তান্তর করেছেন।

পুলিশের নিরাপত্তায় প্রিসাইডিং অফিসাররা এসব
সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান। ভোটের সরঞ্জাম কেন্দ্রে নেওয়ার
পাশাপাশি ভোট কক্ষগুলোতে তৈরী করা হয়েছে বুথ।

ভোটের
সরঞ্জাম হস্তান্তরের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার
মিহির সারোয়ার মোরশেদ প্রিজাইডিং অফিসারদের কাজের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ভোট কেন্দ্রে যাতে কোন ধরণের বিশৃংখলা না হয় সে ব্যাপারে সতর্ক থাকার
নির্দেশ দেন। ভোট চলাকালে কোন অঘটন সম্পর্কেও তাদের সতর্ক থাকতে বলেন তিনি।

কোন বিশৃংখলার অভিযোগ পাওয়া গেলে প্রিজিাইডিং অফিসারদের বিরুদ্ধে
ব্যাবস্থা নেয়া হতে পারে বলেও মন্তব্য করেন রিটারর্নিং অফিসার মিহির
সারোয়ার মোর্শেদ। ঢাকা দক্ষিণে ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন, উত্তরে ২৩
লাখ ৪৫ হাজার ৩৭৪ জন এবং চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন।

মঙ্গলবার
নতুন মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্য
থেকে ভোটাররা পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নেবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা
পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটারদের সুবিধার জন্য নির্বাচনী এলাকায়
সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিন
সিটিতে মেয়র পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঢাকার
দুই সিটিতে ৩৬ এবং চট্টগ্রামে ১২ জন প্রার্থী রয়েছেন। মেয়র ও কাউন্সিলরসহ
মোট প্রার্থী সংখ্যা একহাজার ১৮০।

Reneta

উত্তর সিটিতে ভোটকেন্দ্র ১ হাজার ৯৩টি, দক্ষিণে ভোটকেন্দ্র ৮শ ৮৯টি এবং চট্টগ্রামে ভোটকেন্দ্র ৭শ ১৯টি।

নির্বাচনী
কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রিজাইডিং অফিসারদের সচেতন থাকতে
বলেছেন ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মোঃ শাহ আলম।

কেন্দ্রে দায়িত্ব
পালনের সময় দলীয় পরিচয় দেয়ার সুযোগ নাই বলে মন্তব্য করেন তিনি।

নির্দলীয়
নির্বাচনে সকলকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের প্রতি
আহ্বান জানিয়েছেন শাহ আলম।

সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ
নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তিন সিটির ঝুঁকিপূর্ণ
কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে
থাকবে র্যা ব এবং বিজিবি। প্রতি সিটিতে এক ব্যাটালিয়ন সেনা সদস্য ২৬
এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচনী দায়িত্বে থাকবেন। তিন সিটিতে ৮৪
জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবেন ভ্রাম্যমাণ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি দিয়ে সাইবার হামলার অভিযোগ, ১৫ বছরের কিশোর গ্রেপ্তার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT