চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের আগে পুলিশে ব্যাপক রদবদল আসছে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৯:২৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত অধ্যুষিত দেশের ১৬টি জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে ছাত্রজীবনে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এমন কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

ওই ১৬ জেলার এসপির বাইরে আরো তিনজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তার পদোন্নতিও চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের একজনকে অতিরিক্ত আইজিপি এবং অন্য দুইজনকে ডিআইজি হিসেবে চলতি দায়িত্ব দিতে প্রস্তাব চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য নথি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো আলাদা আলাদা নথিতে চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারকে অতিরিক্ত আইজিপি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান এবং ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়কে ডিআইজি হিসেবে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক হিসেবে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনে এটাই বড় ধরনের রদবদলের উদ্যোগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রোববারই এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে।

Reneta

যেসব জেলার পুলিশ সুপার পদে রদবদল হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে, বিএনপি অধ্যুষিত বগুড়া জেলা। সেখানকার দায়িত্ব পাচ্ছেন পুলিশ সদর দপ্তরের লিগ্যাল ইন্টারসেপশন সেলের এসপি আনিসুর রহমান ভূইয়া।

বগুড়ার পাশের জেলা জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধায় এসপি হিসেবে দায়িত্ব পাচ্ছেন পুলিশ সদর দপ্তরে কর্মরত আব্দুল মান্নান মিয়া। এক্ষেত্রে গাইবান্ধার এসপি মাশরুকুর রহমান খালিদকে কিশোরগঞ্জ জেলায় নিয়োগ দেয়া হতে পারে।

কিশোরগঞ্জ জেলার বর্তমান এসপি আনোয়ার হোসেনকে বদলি করা হচ্ছে পুলিশ সদরে।ডিএমপিতে কর্মরত উপ-কমিশনার আলমগীর কবির নিয়োগ পেতে পারেন পার্বত্য জেলা রাঙ্গামাটিতে।

ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উপ-কমিশনার খান মো. রেজওয়ানকে মাগুরায় এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

নড়াইলের এসপি হিসেবে দায়িত্ব পাচ্ছেন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপ-কমিশনার জসিম উদ্দিন।

রাজশাহীর এসপি হিসেবে দায়িত্ব পাচ্ছেন ডিএমপির গোয়েন্দা শাখার উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।

এছাড়াও রদবদল হচ্ছে পাবনা ও বান্দরবান জেলার এসপি পদে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin5

সর্বশেষ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT