চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

প্রান্তিক মানুষদের ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলে আইসিইউ সম্প্রসারণ ও ওপিডি শেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামি ১০ দিনের মধ্যে কো-ভ্যাক্স জোট থেকে ২৯ লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার ভ্যাকসিন আসবে। এই ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষা থাকা প্রায় ১৫ লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিশ্চিত করা যাবে।

Banglabid

তিনি বলেন, আমাদের কাছে এখন ৪৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন মজুদ আছে। কোভ্যাক্সের মাধ্যমেও আমরা অনেক ভ্যাকসিন পাবে। আগামী আগস্ট মাসে আসছে ফাইজারের ৬০ ও অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ করোনা ভ্যাকসিন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিধিনিষেধ শিথিল করায় ঈদের এই সময়ে করোনার সংক্রমণ বাড়বে। ঈদের আনন্দ যেন দুঃখে পরিণত না হয় তাই সকলকে সচেতন হয়ে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি হুশিয়ার করে বলেন, সংক্রমণ কমাতে না পারলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়বে। তিনি ওয়ার্ড পর্যায়ে করোনার রোগীর খোঁজ খবর রাখতে জনপ্রতিনিধিদের পরামর্শ দেন।

Reneta

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের প্রান্তিক মানুষদের নিবন্ধন সমস্যা কমাতে জাতীয় ভোটার আইডি দিয়েই করোনার ভ্যাকসিন নেওয়ার কথাও ভাবছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে সরকারি ভাবে তিন কোটি ডোজ ভ্যাকসিন কুলচেইন মেনে স্টোর করার স্বক্ষমতা আছে। বেসরকারিভাবে আরো ১০-১৫ লাখ ডোজ ভ্যাকসিন রাখার ব্যবস্থা রয়েছে।

তবে বছরব্যাপি দেশে ইপিআই’তে শিশুদের ভ্যাকসিন দান কাজ সচল রাখতে শিশুদের ব্যবহুত ভ্যাকসিন স্টোর করতে হয়। এই অবস্থায় নতুন ফ্রিজার কেনার নির্দেশ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভ্যাকসিনস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT