চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটাররাই হোক জয়ের নায়ক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রাক-নির্বাচনী প্রচারণা শুরু করেছে। টানা তৃতীয়বারের মতো দলকে ক্ষমতায় আনতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি আওয়ামী লীগকে আবারো ভোট দিতে ভোটারদেরকে হাত তুলে ওয়াদাও করান। এ সময় সিলেটসহ সারাদেশে গত কয়েক বছরে করা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ পুরস্কৃত হয়, বিএনপি-জামায়াত লুটেরা, খুনি ও অগ্নিসন্ত্রাসীদের দল, তারা জানে শুধু ধ্বংস করতে। তারা ক্ষমতায় গেলে দেশ তিরস্কৃত হয়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। শেখ হাসিনার নির্বাচনী জনসভার প্রথম বক্তব্য থেকে স্পষ্টই ধারণা পাওয়া গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে আওয়ামী লীগ আগে থেকেই খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমরা জানি এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ঘোষণা করেছেন, ৩০ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সেই হিসাবে ৯ মাস আগেই নির্বাচনের মাঠে নামলো আওয়ামী লীগ। শুধু ক্ষমতাসীন দলই নয়, সবগুলো দলই নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে। এমন কি নেই নেই করে বিএনপিও বসে নেই। যদিও তারা ক্রমাগত বলে যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। কিন্তু রাজনৈতিক মহলের দাবি, বিএনপি আর যাই করুক ২০১৪ সালের মতো ভুল করবে না। নানা কৌশলে সরকারকে চাপে রাখলেও ভেতরে ভেতরে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়েই ফেলেছে। যদিও খালেদা জিয়ার মামলার রায়ের ওপর বিএনপির অনেক সিদ্ধান্ত নির্ভর করছে। তবে এসব কিছুর পর সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে দেশের মানুষ। আমরাও চাই তেমন একটি নির্বাচন দেখতে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দেড়শতাধিক সদস্য নির্বাচিত হওয়ায় কয়েক কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সেই নির্বাচনের পর আরো বহু মানুষ নতুন ভোটার হয়েছেন। যারা অপেক্ষায় আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার। আমাদের প্রত্যাশা: রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব-বিভেদ মিটিয়ে ভোটারদেরকে সুন্দর একটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগজাতীয় সংসদ নির্বাচননির্বাচননৌকানৌকা মার্কাপ্রধানমন্ত্রীভোটশেখ হাসিনাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

গঙ্গা নদীতে খাবারের উচ্ছিষ্ট ফেললে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে: আদালত

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি গঠন

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

মে ১৮, ২০২৬

ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT