নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের উপচে পড়া ভিড় জমলেও ভোটগ্রহণে ধীরগতি দেখা যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা সময় নেয়ার কারণে ধীরগতি হচ্ছে বলে জানিয়েছেন সফর আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। তবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হলে আরও বেশি সময় এবং কষ্টকর হতো বলেও মন্তব্য করেছেন তিনি।







