চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটযুদ্ধে তারকাদের জয়-পরাজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

সব দলের সতস্ফূর্ত অংশ গ্রহণে শেষ হয়েছে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ। ভোটের ফলাফলও এখন সবার জানা। আর এই ভোটযুদ্ধে এবার প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। ভোটের ফলাফল শেষে জেনে নেয়া যাক, কোন তারকার বিজয়ের হাসি হেসেছেন আর কেই বা পরাজয় বরণ করেছেন!

একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকে একেবারে প্রচার প্রচারণার শেষ সময় পর্যন্ত এবার তারকাদের সরব উপস্থিতি ছিলো নজিরবিহীন। এরআগে আর কোনো নির্বাচনকে কেন্দ্র করে তারকাদের এমন সরব অংশ গ্রহণ দেখা যায়নি। নিজেদের পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইতেও দেখা গেছে এবার।

প্রচার প্রচারণায় সরব উপস্থিতি ছাড়াও জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবেও তারকাদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। একাদশতম নির্বাচনে শীর্ষস্থানীয় দলগুলোর হয়ে বেশ কয়েকজন তারকার নাম উঠে আসলেও পছন্দের দলের মনোনয়ন পান অভিনেতা সোহেল রানা, আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফারুক, কণ্ঠশিল্পী কনকচাঁপা, মমতাজ ও বেবী নাজনীন। কোনো দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম।

এরমধ্যে আওয়ামী লীগের পক্ষে একাদশতম নির্বাচনে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক ফারুক, আসাদুজ্জামান নূর ও কণ্ঠশিল্পী মমতাজ। তিনজনেই নিজ নিজ আসন থেকে বিপুল ভোটে জয় লাভ করেছেন।

এরমধ্যে ঢাকা-১৭ আসন থেকে চিত্রনায়ক ফারুক পেয়েছেন ১ লাখ ৬৪ হাজারেরও বেশী ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৮ হাজার ছয়শ’র কিছু বেশি ভোট।

নীলফামারি-২ আসন থেকে অভিনেতা আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৫৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি।

Reneta

কণ্ঠশিল্পী মমতাজ নির্বাচন করেছেন মানিকগঞ্জ-২ আসন থেকে। যেখান থেকে ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।

অন্যদিকে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন কণ্ঠশিল্পী শিল্পী কনকচাঁপা ও বেবি নাজনীন। কনকচাঁপা নির্বাচন করেছিলেন সিরাজগঞ্জ ১ আসন থেকে, অন্যদিকে নীলফামারি-৪ আসন থেকে নির্বাচন করেছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। দুজনেই বড় ব্যাবধানে হেরেছেন।

এছাড়া চিত্রনায়ক সোহেল রানা লাঙ্গল প্রতীকে নির্বাচন করে হেরেছেন বরিশাল- ২ আসন থেকে। বগুরা-৪ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে হেরেছেন আলোচিত হিরো আলম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগামী দিনের বাংলাদেশের উন্নয়নে শরিক হওয়ার কথা চ্যানেল আই অনলাইনকে জানান, এছাড়া নিজ নিজ আসনের ভোটারদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই প্রার্থী চিত্রনায়ক ফারুক ও কণ্ঠশিল্পী মমতাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরএকাদশ সংসদ নির্বাচনকনকচাঁপাতারকাফারুকবেবী নাজনীনভোটমমতাজলিড বিনোদনসোহেল রানাহিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT