চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
সিসি ক্যামেরা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী তিনদিন অর্থাৎ ভোটের আগের দিন ও ভোটের দিন এবং মক ভোটের দিন কেন্দ্রের চিত্র ধারণ করা হবে এসব ক্যামেরায়। জরুরি ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে কমিশন।

ইসির পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়- ভোটকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য কেন্দ্র হিসেবে যেসব প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানে বিদ্যমান সিসি ক্যামেরা তিনদিন ব্যবহার করা হবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ মক ভোটিংয়ের দিন এবং নির্বাচনের দিন এবং এর আগের দিন। তবে ভোট গ্রহণের দিন গোপন কক্ষের কোন দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে এগুলো তিনদিন ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকেও নির্দেশ দেয়া হয়েছে।

১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। মক ভোট হবে ৩০ জানুয়ারি। সে অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সিসি টিভির আওতায় থাকবে ভোটকেন্দ্রগুলো।

উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ১ হাজার ৩১৮টি। ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি। এ সিটিতে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন ভোটার। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র এক হাজার ১৫০টি। ভোটকক্ষ ৬ হাজার ৫৮৮টি। এ সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন।

Reneta

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসিডিএসসিসিভোটকেন্দ্রসিটি নির্বাচনসিসি ক্যামেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের বুস্টার ডোজে নতুন সংক্রমণ কমছে তবে হাম পরবর্তী জটিলতায় মৃত্যু থেমে নেই

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ৬, ২০২৬

বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে ৮ দফা দাবি

জুন ৬, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT