আমদানি করা অপরিশোধিত সোয়াবিন তেল ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিমকর প্রত্যাহার করা হয়েছে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।
এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন।
এনবিআর বলেছে, রমজান উপলক্ষে দ্রব্যমুল্য সহনশীল রাখার জন্যই ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।








