দীর্ঘদিন পর আবারও আলোচনায় কাজল। বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে নেমেছেন ‘দিলওয়ালে’ মিশনে। এর মাঝেই আবার ভোগ ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে এসেছেন আলোচনায়।
এবারের ভোগের প্রচ্ছদে তার সঙ্গে থাকছেন আরও চার বলিউড সুন্দরী-কারিনা কাপুর, কারিশমা কাপুর, আলিয়া ভাট এবং শিল্পা শেঠী।
ভোগের এ আয়োজনে মনীশ মালহোত্রের ডিজাইনের ড্রেস গায়ে তুলছেন এই পাঁচ বলিউড তারকা। এরই মাঝে ইন্সট্রাগ্রামে ভাইরাল হয়েছে তাদের ছবি। যা সাধারণের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
ছবিঃ মনীশের ডিজাইনে আলিয়া ভাট।
ছবি: ভোগের ফটোশুটে কারিনা কাপুর।
ছবি: ফটোশুটে বলিউড সেবলরা।
ছবি: এবারের ভোগের প্রচ্ছদ।
ছবি: ভোগের ফটোশুটে কাজল।







