চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট গণনা শেষ, নয় ভোট বেড়েছে ওমর সানির

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৮:৫৯ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
বিনোদন
A A
ওমর সানি

ওমর সানি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট আবারও গণনা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। গণনায় ওমর সানির পাওয়া ভোটের সঙ্গে আরও ৯টি ভোট যোগ হয়েছে। এর ফলে নির্বাচনে তার প্রাপ্ত ১৫৩ ভোট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬২ ভোট। এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলুর কাছে গতকাল রোববার বিকালে অসামঞ্জস্য ফলাফল ও কারচুপির অভিযোগ এনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেন সভাপতি পদপ্রার্থী ওমর সানি। তার অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার আপলি বোর্ডের সদস্যরা নির্বাচনের ভোট আবারও গণনা করেন। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ ভোট গণনারর কাজ। এসময় নির্বাচন কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, সভাপতি পদপ্রার্থী ওমর সানির লিখিত আবেদনের প্রেক্ষিতে আপিল বোর্ড আজ সকাল থেকে মোট প্রাপ্ত ভোট গণনা করে। এতে ওমর সানির প্রাপ্ত ভোটের সঙ্গে ৯টি ভোট যুক্ত হয়েছে।

ভোট কম হলো কেন, এর জবাবে তিনি বলেন, গণনার সময় ভুল হয়েছে। অন্য কোনো কারণে নয়। কেবল ওমর সানির ফল ছাড়া আর সব কিছুই অপরিবর্তিত রয়েছে। এই ফলাফল আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

ওমর সানির প্রতিদ্বন্দ্বি মিশা সওদাগর পেয়েছেন ২৫৯ ভোট। তিনি পরবর্তী ২ বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনি পেয়েছেন ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

এবার সহসভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ (৩২৮) ও নাদের খান (২৬৫), সহসাধারণ সম্পাদক আরমান (২৬৫), সাংগঠনিক সম্পাদক সুব্রত (৩১০), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইমন (২৬২), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৯৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন (১৯০) এবং কোষাধ্যক্ষ কমল (২৪২)।

Reneta

কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন অঞ্জনা (৩২২), আলীরাজ (৩০৩), জেসমিন (৩২৩), নাসরিন (২৬৮), পপি (৩০২), পূর্ণিমা (২৮২), ফেরদৌস (২৬১), মৌসুমী (৩৪৯), রোজিনা (৩৪৪), সুশান্ত (৩৪২) ও সাইমন সাদিক (৩৬১)।

গত শনিবার সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। এ সময় তিনি জানান, এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে। এবার ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। মোট ভোটার ছিলেন ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন। গত শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়ানো হয়।

এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করেছে। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। এর মধ্যে ওমর সানি–অমিত হাসান প্যানেল থেকে জয়লাভ করেছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী ও সুশান্ত। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধুমাত্র কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সবকটি পদেই জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। এবার ১৪তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT