চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেন্যু পরিদর্শনে মিরপুরে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ও সাউথ আাফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের ভেন্যু চট্টগ্রাম ও ঢাকার মিরপুর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি খেলতে অক্টোবরে বাংলাদেশ সফর করবে প্রোটিয়া দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে। তার আগে চলছে সফরকারী দলের প্রতিনিধিদের ভেন্যু পরিদর্শন আর স্বাগতিকদের নিরাপত্তা মহড়া।

সিরিজ সামনে রেখে আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছে চার সদস্যের পর্যবেক্ষক দল। দলে আছেন ক্রিকেট সাউথ আফ্রিকার অপারেশন্স ম্যানেজার, সাউথ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি।

রোববার প্রোটিয়া কর্মকর্তারা ঘুরে দেখেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সোমবার সকালে এলেন মিরপুরে। গত দুইদিন ধরে সেনাবাহিনীর মহড়া চলেছে হোম অব ক্রিকেটে। সোমবারও ব্যতিক্রম ছিল না। কাছ থেকে আয়োজক বাংলাদেশের সিরিজের প্রস্তুতি দেখেন পর্যবেক্ষক দলের সদস্যরা।

নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ থেকে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ায় সাউথ আফ্রিকা দলের সফর ঘিরেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। প্রোটিয়া প্রতিনিধি দলের রুটিন সফর হলেও তাই পাচ্ছে বাড়তি গুরুত্ব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট সিরিজবাংলাদেশ-সাউথ আফ্রিকাভেন্যু পরিদর্শনমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

মে ১৮, ২০২৬

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডুয়েটে অচলাবস্থা, ভিসি ইস্যুতে পঞ্চম দিনে গড়াল আন্দোলন

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT