গত কয়েক মাস ধরেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের প্রেম নিয়ে গুঞ্জন সরব! সম্প্রতি বন্ধু আনন্দ আহুজার সঙ্গে বিদেশ ভ্রমণ করতে গেলে সেই গুঞ্জন আরো জোরালো হয়। শোনা যাচ্ছে আগামি মার্চ-এপ্রিলে বিয়ে করতে যাচ্ছেন তারা। তবে নতুন খবর হলো, ভেন্যু না পাওয়ায় নাকি পিছিয়েছে সোনমের বিয়ে!
হ্যাঁ। সোনম-আনন্দের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতীয় মিডিয়ার খবর, প্রেমের পাট চুকিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোনম কাপুর। পাত্র আনন্দ আহুজা। বিয়ের কথা ছিলো আগামি মার্চ-এপ্রিল নাগাদ। কিন্তু উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আগামি জুনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর এই মাসেই মুক্তি পেতে চলেছে সোনম অভিনীত ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবিটি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সোনম কাপুর অভিনীত ‘প্যাডম্যান’। পিরিয়ড নিয়ে নারীদের সচেতন করে তুলতেই এই ছবিটি নির্মিত। সোনম ছাড়াও এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে।







