চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

ভেনেজুয়েলায় চলমান সরকার বিরোধী বিক্ষোভে গত তিন সপ্তাহে ২০ জন মারা গেছেন। সর্বশেষ শুক্রবার কারাকাসে সংঘর্ষে ১২ জন নিহত হয়। এসময় ‘যুদ্ধের মতো’ পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানায়।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুর বিরুদ্ধে পরিচালিত এই বিদ্রোহ সামলাতে সরকারও বেশ কঠোর অবস্থানে রয়েছে। সরকার ‘সশস্ত্র গুণ্ডা বাহিনী’ লেলিয়ে দিয়েছে অভিযোগ করছে বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গা পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির দাবিতে রাজধানীর পূর্ব, পশ্চিম ও দক্ষিণ প্রান্তে বিক্ষোভ করছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এল ভ্যালি এলাকার ৩৩ বছর বয়সী নির্মাণ কর্মী কার্লোস ইয়ানেজ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটা ছিল একটি যুদ্ধের মতো। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে মারছিল, সশস্ত্র বেসামরিক লোকরা ভবনগুলো লক্ষ্য করে গুলি করছিল। আমি ও আমার পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে মাটিতে শুয়ে পড়ি। এটা ছিল একটি ভয়াবহ অভিজ্ঞতা।’

রাজধানী কারাকাসে সরকারবিরোধী বিশাল র‌্যালি

ওই এলাকায় শুক্রবার ১১ জন মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। হুড়োহুড়ির মধ্যে একটি বেকারিতে লুটপাট চালানোর সময় এদের আটজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বাকিরা গুলিতে নিহত হয়।

শুক্রবার রাতে কারাকাসের পূর্বাঞ্চলে আরো বিক্ষোভ হয়। এ সময় ব্যাপক অস্থিরতা দেখা দেয়।  এছাড়াও পাশের ভারগাস রাজ্যের ক্যাকুতোতেও বিক্ষোভ হয়। তবে নগরীতে ব্যাপক নিরাপত্তা ছিল।

Reneta

পালো ভার্দের কারাকাস অঞ্চলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ছুঁড়ে। বিক্ষোভকারীরা সেখানে ডাস্টবিন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে সশস্ত্র লোকেরাও জনমনে ভীতি সৃষ্টি করে।

বিরোধী দল সরকারের বিরুদ্ধে সশস্ত্র গুণ্ডা বাহিনী দিয়ে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ এনেছে।

এক পর্যায়ে রাস্তায় বিক্ষোভকারীরা ককটেল ছুঁড়ে পুলিশের একটি সাঁজোয়া যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশের ওই গাড়িটি থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়া হচ্ছিল। পাশের একটি মাতৃসদন হাসপাতাল থেকে নবজাতক শিশুসহ ৫৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

পূর্বাঞ্চলীয় এলাকা পেতারেতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হলে এক ব্যক্তি নিহত হয় বলে স্থানীয় মেয়র জানিয়েছেন। প্রসিকিউটররা জানায়, তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেনেজুয়েলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT