চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় ’ব্ল্যাকআউট’র জন্য দায়ী কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ০৮, মার্চ ২০১৯
আন্তর্জাতিক
A A

তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ভেনেজুয়েলার বেশিরভাগ এলাকায় জলবিদ্যুৎ প্রকল্প থেকে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেখানে বিরোধীদলের ‘নাশকতা’র কারণে এ দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বিবিসি জানায়, বৃহস্পতিবার তিনি এ ঘটনায় বিরোধীদের দায়ী করেছেন।

বর্তমান প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ল্যাটিন আমেরিকার কিছু দেশসহ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিরোধীদলকে সমর্থন দেয়ার পরে এমন ঘটনা ঘটলো।

পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও ধসে পড়া অর্থনীতির ভেনেজুয়েলায় বিদ্যুতের আসা-যাওয়া এখন খুবই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

অন্যদিকে মাদুরোর দাবি, রাজনৈতিক দুস্কৃতিকারীরাই সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের নাশকতা সৃষ্টি করে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে।

Reneta

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদক একে ‘ন্যাশনাল ব্ল্যাকআউট’ হিসেবেও অভিহিত করেছেন।

বিবিসি জানায়, বিদ্যুৎ না থাকায় রাজধানীর মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় বাস সার্ভিসের ওপর চাপ বেড়ে যায়। অনেককেই বাড়ি ফিরতে কয়েক ঘণ্টা করে হাঁটতেও হয়েছে।

এই ঘটনার মাত্র দুইদিন আগে বিদেশ সফর শেষে দেশে ফিরেন ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো।

দেশে ফিরে তিনি বলেন, গ্রেপ্তার ও প্রাণনাশের হুমকি স্বত্ত্বেও রাজনৈতিক সঙ্কট, অর্থনৈতিক ধস এবং ব্যাপক মুদ্রাস্ফীতি থেকে দেশকে রক্ষার জন্যে তিনি দেশে ফিরেছেন।

পরে রাজধানী কারাকাসের লাস মার্সিডিসে সরকারবিরোধী র‌্যালিতে যোগ দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিকোলাস মাদুরোব্ল্যাকআউটভেনেজুয়েলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT