চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এক নারীর ‘আম বার্তা’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

রাজনৈতিক নেতাদের দিকে জুতা, কালি ছুড়ে দেয়ার ঘটনা নতুন নয়। তবে বাসস্থানের জন্য ফ্ল্যাট চেয়ে পাকা আম ছুড়ে মারার ঘটনা হয়তো এটাই প্রথম। তাও আবার দেশের প্রেসিডেন্টের মাথায়! বাড়ি চেয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘ম্যাংগো মেসেজ’ বা ‘আম বার্তা’ পাঠিয়ে আলোচনায় এসেছেন মারলেনি অলিভো নামের এক নারী।

সাবেক বাস ড্রাইভার ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাদুরো নিয়মিত জনসংযোগের অংশ হিসেবে কেন্দ্রীয় আরগুয়া প্রদেশের রাস্তায় বাস চালিয়ে যাচ্ছিলেন। তখনই মারলেনি একটি বার্তা লেখা আম প্রেসিডেন্টকে লক্ষ্য করে ছুড়ে মারেন। আমটি গিয়ে তার বাম কানের উপরে লাগলেও শান্ত ভাবেই ফলটি কুড়িয়ে নেন মাদুরো।

আমটিতে বাসস্থান সমস্যার সমাধান চেয়েছিলেন মারলেনি। নাম, ফোন নম্বর দেয়া ফলটির গায়ে লেখা ছিল ‘সম্ভব হলে আমাকে কল করবেন’। পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে আমটি প্রদর্শন করেন প্রেসিডেন্ট মাদুরো। সেখানে ভেনেজুয়েলা সরকারের ‘গ্রেট হাউজিং মিশন’-এর আওতায় মারলেনিকে অতি শীঘ্রই একটি ফ্ল্যাট দেয়ার ঘোষণা দেন তিনি।

তবে আম ছোড়ার পেছনে বাসস্থান সমস্যার সমাধান ছাড়া অন্য কোন কূমতলব ছিল না বলে জানিয়েছেন মারলেনি। আর প্রেসিডেন্ট মাদুরো বিষয়টিকে যে হালকা ভাবে নিয়েছেন তা বোঝাতে পাকা আমটি চেখে দেখার কথাও জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেনেজুয়েলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT