চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভেজা উইকেটে’ খেলতে অস্বীকৃতি ব্রাদার্সের, জয়ী মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা চার হারে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে থাকাই কঠিন হয়ে গিয়েছিল মোহামেডানের। অবশেষে তারা জয়খরা কাটাল, প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন ভেজা উইকেটে ব্যাটিংয়ে নামতে অস্বীকৃতি জানানোয় জয়ী ঘোষণা করা হয় মোহামেডানকে।

মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৩১৬ রান। ইনিংস বিরতির মাঝে হানা দেয় বৃষ্টি। ম্যাচের দুই আম্পায়ার বেলা ৩.৩৫ মিনিটের সময় মাঠ পর্যবেক্ষণ করে জানান ৪.০৫ মিনিটের মধ্যে খেলা শুরু করা যাবে। বৃষ্টি আইনে ব্রাদার্স পাবে নতুন লক্ষ্য।

তবে ব্রাদার্সের ক্রিকেটাররা মাঠ পরখ করতে গিয়ে দেখতে পান উইকেট ভেজা। ম্যাচের আম্পায়ার ও মোহামেডানের ফিল্ডাররা মাঠে নামলেও তখন ব্রাদার্স খেলতে অস্বীকৃতি জানালে ম্যাচ রেফারি মোহামেডানকে জয়ী ঘোষণা করেন।

ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার মোহাম্মদ আমিন জানালেন, ‘আমরা উইকেটে গিয়ে দেখি উইকেট ভেজা। উইকেট খেলার অনুপযোগী।’

উইকেট ভেজা কেনো? জবাবে বিকেএসপির কিউরেটর নুরুজাজ্জামান নয়ন বললেন, ‘হয়তো ত্রিপল ফুটো ছিল। সেই ফুটো দিয়ে পানি পড়ে পিচ ভিজে গেছে।’

ত্রিপল ফুটো হল কী করে, জানতে চাইলে তিনি বলেন, ‘বিকেএসপিতে আজ প্রচণ্ড শিলা বৃষ্টি হয়েছে। হয়তো শিলের আঘাতেই ফুটো হয়ে গেছে। অথবা খেলোয়াড়দের জুতোর স্পাইকের আঘাতে হয়েছে।’

Reneta

এ ব্যাপারে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘প্লেয়িং কন্ডিশন অনুযায়ী তো তাই হওয়া উচিত (মোহামেডানকে জয়ী ঘোষণা)। এখানে জাজ করবে ম্যাচ অফিসিয়াল। তারা মাঠ দেখে যদি খেলার উপযোগী মনে করে, তখন বলবে এত ওভারের খেলা, ওই সময় শুরু হবে। এটা তারা করেছে। যেটা জেনেছি মোহামেডান মাঠে নেমেছিল, আম্পায়ারও নেমেছিল, কিন্তু ব্রাদার্স নামেনি। যদি কেউ খেলতে অপারগতা জানায় তখন তো অন্য দলকে ম্যাচের ফল অ্যাওয়ার্ড করা হয়।’

‘প্রটোকল অনুযায়ী ম্যাচ কন্ট্রোল টিম আছে। ম্যাচ রেফারি, ম্যাচ আম্পায়ার তারাই দেখবে। উইকেটের অবস্থা কেমন ছিল সেটি ছবি দেখে বোঝা সম্ভব না বা অন্যকিছু দেখেও না। যখন ম্যাচ শুরু হয়ে যায় তখন কোনো সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার কিন্তু সিসিডিএম বা বিসিবির নেই। সারাবিশ্বেই এই প্রটোকল মানা হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মোহামেডান স্পোর্টিং ক্লাবলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাইনপুকুরে প্রাইম ব্যাংকের সর্বনাশ

পরবর্তী

ডাকসু ভিপি নূর অবরুদ্ধ

পরবর্তী

ডাকসু ভিপি নূর অবরুদ্ধ

বিশ্বের সর্বদক্ষিণের খামার

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT