টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল সার উৎপাদন ও বাজারজাত করার দায়ে সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ও অর্থদণ্ড দেন। এসময় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান: দণ্ডপ্রাপ্ত আবুল কালাম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার উৎপাদন করে বাজারজাত করছিল। ভেজাল সার তৈরি ও বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।








