দীর্ঘদিন বড় পর্দার বাইরে থাকার পর ‘ভূমি’ ছবির মাধ্যমে ফিরছেন সঞ্জয় দত্ত। গত বছর দীর্ঘ জেল জীবনের অবসান হয়েছে তার। তিনি জানালেন, জেলে থাকাকালীন বড় পর্দাকে খুব মনে পড়তো তার।
৫৮ বছর বয়সী সঞ্জয় দত্ত জানান, ইয়েরাওয়াদা সেন্ট্রাল জেলে বন্দী থাকা অবস্থায় তিনি শুধু ভাবতেন কবে মুক্তি পাবেন এবং ফিরে যাবেন ক্যামেরার সামনে। ভাবতেন কোন ছবির মাধ্যমে বলিউডে ফিরবেন তিনি। ওমাঙ্গ কুমারের পরিচালিত ‘ভূমি’ ছবির কাহিনী শোনার পড়ে তার মনে হয়েছে বলিউডে ফেরার জন্য এটাই উপযুক্ত ছবি।
‘ভূম’ ছবিটি একটি রিভেঞ্জ ড্রামা ধাঁচের ছবি। বাবা মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী। ছবির সঞ্জয়ের চরিত্রের নাম অরুণ সাচদেভা। ছবির চরিত্রের সঙ্গে বাস্তবের সঞ্জয়ের নাকি কোনো মিল নেই।
এপ্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেছেন, এই ছবির বাবা চরিত্রের সঙ্গে আমার বাস্তবের কোনো মিল নেই। বাবা হিসেবে আসল সঞ্জয় দত্তের সঙ্গে ছবির চরিত্র অরুণ সাচদেভার কোন মিল নেই। বাবা তো বাবা-ই। কিন্তু পর্দার বাবা-মেয়ের সম্পর্কের সঙ্গে আমার সন্তানদের আমি মেলাই না।
ছবিতে অদিতি রাও হায়দারি অভিনয় করেছেন সঞ্জয় দত্তের মেয়ের চরিত্রে। ছবিটি সেপ্টেম্বরের ২২ তারিখ মুক্তি পাবে।







