আন্তর্জাতিক

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

ভূমিকম্প

এজিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে গ্রিসের কোস দ্বীপে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।

৬.৭ মাত্রার এই ভূমিকম্পের তীব্রতা শুক্রবার ভোরে গ্রিসের কোস দ্বীপ ও তুরস্কের বদরম এলাকায় অনুভূত হয়। বদরম এলাকাতেও ভূমিকম্পে ভীত হয়ে দৌঁড়ানোর সময় বেশ কিছু মানুষ আহত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কোসের ১২ কিলোমিটার উত্তর-পূর্বে তুর্কি সীমান্তে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর তুরস্ক উপকূলে ছোট আকারে সুনামি’র আঘাত হানার খবর পাওয়া গেছে।

বিষয়:ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…