আবারো ভূমিকম্পে নেপালে ৪ জন নিহত এবং ভারতের বিহারে ২ জন নিহত। নিহতরা নেপালের চৌতারাত শহরের অধিবাসী। নেপালের সিন্ধুপল চক এলাকায় তিনটি ভয়াবহ ভূমিধ্বসে আহত হয়েছে অন্তত ১২ জন।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে ৭.৩ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো নেপালের কোডারি এলাকার ১৮ কিলোমিটার দক্ষিণপূর্বে। দিল্লীসহ উত্তর ভারতের অনেক এলাকা জুড়েই ভূমিকম্প অনুভূত হয়।
সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর।
এর আগে গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্প হয় নেপাল, ভারত ও বাংলাদেশে। ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পোখারার লামদুং এ। শক্তিশালী ওই ভূমিকম্পের পর কয়েকদিন নেপাল, ভারত ও বাংলাদেশে কয়েক দফা ভূমিকম্প হয়। ২৫ এপ্রিলের ভূমিকম্পে নেপালে নিহত হয় প্রায় ৮ হাজার জন। বাংলাদেশেও ২ জনের মৃত্যু হয়।







