চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগর থেকে বঙ্গোপসাগরে মানুষের সলিল সমাধি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:১৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

বার্মার সেনাবাহিনীর চালানো বর্বর ও নৃশংস অত্যাচার থেকে বাঁচতে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা শরণার্থীরা যে যেভাবে পারছেন সেভাবেই পালিয়ে বাঁচতে চাইছেন। ইতোমধ্যে আট লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের কুতুপলং এবং নয়াপাড়া শরণার্থী শিবির ও আশেপাশে কোন রকমে বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। খাবার, পানি, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ হয়নি সিংহ ভাগ শরণার্থীর। এর উপরে প্রাকৃতিক কারণ যেমন- প্রচণ্ড বৃষ্টি ও প্রচণ্ড রোদে দুর্ভোগ চরমে উঠেছে।  কিন্তু অনেক রোহিঙ্গার কপালে এই দুর্ভোগ পোহানোর সৌভাগ্যও জুটছে না। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে ট্রলার বা নৌকা ডুবিতে এখন পর্যন্ত ২৪টির বেশি নৌকাডুবির ঘটনায় ১১২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে শিশু আছে ৫৮ জন, নারী ৩১ ও পুরুষ ২৩ জন। বৃহস্পতিবারও একটি নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। জলপথে পালিয়ে আসার মূল প্রতিবন্ধকতা অর্থ।  চাইলেই একজন রোহিঙ্গা জলপথে করে বাংলাদেশে আসতে পারেন না। এজন্য ব্যক্তিভেদে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করে দিতে হয়। নৌকা বা ট্রলার মালিকরা টাকা না পেলে অত্যাচার করে। যেকোন মূল্যে জলপথে করে ট্রলার বা নৌকায় চেপে বাংলাদেশে প্রবেশ বন্ধ করতে হবে। সবার আগে মিয়ানমার সেনাবাহনীকে তাদের গণহত্যা বন্ধ করতে হবে। তারা এমন নির্যাতন শুরু করেছে বেঁচে থাকার জন্য মানুষ মরার পথ বেছে নিচ্ছে। জলপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত আত্মহত্যারই সামিল।  আমরা এর আগে দেখেছি ২০১৬ সালের শুধু মে  মাসে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে লিবিয়ার উপকণ্ঠে ভূমধ্যসাগরে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য জানিয়েছে।  এই মানুষগুলো ইউরোপে পাড়ি দেয়ার জন্য লিবিয়ার উপকণ্ঠে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যায়। দেশে দেশে দেশ ছাড়া মানুষগুলো জীবন হাতে নিয়ে স্বদেশ ছাড়ছে আর সাগরে তাদের মৃত্যু হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন কিংবা নৌযানের ত্রুটির কারণে। বিশ্ব মানবতার দাবিদার দেশগুলো এ বিষয় নিয়ে নির্বাক। এখন পর্যন্ত আমরা এই অকাল সলিল সমাধির বিরুদ্ধে আন্তর্জাতিক কোন উদ্যোগ দেখছি না, এটাই আমাদের উদ্বেগ। বন্ধ হোক এইভাবে মানুষের মৃত্যুর মিছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের উপর অবরোধ চান ২১ মার্কিন সিনেটর

পরবর্তী

দক্ষিণ বেগুনবাড়িতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

পরবর্তী
দক্ষিণ বেগুনবাড়িতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা পরিষ্কার করছে শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ বেগুনবাড়িতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারী পুলিশ শিশুকে স্তন্যপান করাচ্ছে, মানবিক ও দয়ালু ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠগড়ায় দাঁড়ানো নারীর সন্তানকে স্তন্যপান করিয়ে প্রশংসিত পুলিশ

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT