চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে নৌকাডুবি: শরীয়তপুরে শোকের মাতম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ১৪, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, শরীয়তপুর
A A

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিখোঁজদের মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চার যুবক রয়েছে বলে দাবি পরিবারের।

তাদের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম।

এছাড়াও ওই নৌকায় থাকা একই ইউনিয়নের আরও দুই যুবক তিউনিশিয়ার একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন বলেও স্বজনরা জানিয়েছেন।

নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান: গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিউনিশিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় শরীয়তপুরের বেশ কয়েকজন যুবক ছিল বলে তিউনিশিয়ার আশ্রয় কেন্দ্রে থাকা শিশির মকদম তার স্বজনদের জানিয়েছে।

নিখোঁজ চার যুবক হলেন: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের পাটদল গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪), দক্ষিণ চাকধ গ্রামের গৌতম দাসের ছেলে উত্তম দাস (২৩), হারুন হাওলাদারের ছেলে জুম্মান হাওলাদার (১৯) ও চাকধ গ্রামের মোর্শেদ আলী মৃধার ছেলে পারভেজ মৃধা (২২)।

একই নৌকায় থাকা দক্ষিণ চাকধ গ্রামের আলাউদ্দিন মকদমের ছেলে শিশির মকদম (২২) ও শিশিরের মামা নলতা গ্রামের মিন্টু মিয়া (৩০) তিউনিশিয়ার একটি আশ্রয় কেন্দ্রে আছেন। ওই যুবকরা একই সাথে গত বছর রমজান মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া যায়।

Reneta

নিখোঁজদের স্বজনদের দাবি সন্তানরা বেঁচে থাকলে তাদের কাছে দ্রুত ফিরিয়ে দেয়া ও মারা গেলে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা।

এদিকে শরীয়তপুরের জেলা প্রশাসক কজী আবু তাহের বলেন:  ভুমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় শরীয়তপুরের কেউ নিখোঁজ হয়েছেন এ রকম কোন তথ্য তারা এখনো সরকারিভাবে পাননি।

Jui  Banner Campaign
ট্যাগ: নৌকা ডুবিভূমধ্যসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT