চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে নৌকাডুবি: আরোহীদের বেশিরভাগই বাংলাদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১২, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
তিউনিসিয়া-ভূমধ্যসাগরে নৌকাডুবি-বাংলাদেশি

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীদের নিয়ে ডুবে যাওয়া নৌকায় বেশিরভাগ আরোহীই বাংলাদেশি ছিল বলে খবর পাওয়া গেছে।

লিবিয়ার জুয়ারা থেকে অভিবাসীদের নৌকাটি স্থানীয় সময় বৃহস্পতিবার রওনা হয়। কিন্তু শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে সেটি গভীর রাতে তিউনিসিয়া উপকূলে এসে ডুবে যায়।

নৌকাডুবিতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি।

ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, নিহত ৬৫ জনের মধ্যে ৩৭ জন বাংলাদেশের নাগরিক।

দূতাবাস সূত্র থেকে জানানো হয়, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ৫ জন অসুস্থ অবস্থায় তিউনিসিয়ায় চিকিৎসাধীন রয়েছে। জীবিত উদ্ধার হওয়া সবাইকে রেড ক্রিসেন্ট এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’র (আইওএম) যৌথ ব্যবস্থাপনায় আপাতত আশ্রয় দেয়া হয়েছে।

রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী নিয়ে একটি বড় নৌকা ইটালির উদ্দেশ্যে রওনা হয়। গভীর সাগরে যাওয়ার পর তাদেরকে বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোটো একটি নৌকায় তোলা হয়। সেটিতে আরও অনেকে ছিল।

Reneta

নৌকাটিতে এত বিপুল সংখ্যক মানুষ তোলার কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।

তিউনিসিয়ার জেলেরা নৌবাহিনীর সহায়তায় ১৬ জনকে উদ্ধার করে শনিবার সকালে জারযিজ শহরের তীরে নিয়ে যায়। উদ্ধার হওয়াদের ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশি। এদের মধ্যে একজন কিশোরও রয়েছে।

বেঁচে ফেরা অভিবাসীদের ভাষ্যমতে, নৌকাটিতে ৫১জন বাংলাদেশি ছাড়াও ৩জন মিশরীয় এবং মরক্কো, শাদ এবং আফ্রিকার অন্যান্য কয়েকটি দেশের নাগরিক ছিল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসেব অনুসারে, ২০১৯ সালের প্রথম চার মাসে লিবিয়া ও ইউরোপের মধ্যকার নৌপথে ১৬৪ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। এবারের নৌকাডুবির ঘটনাটিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক নৌকাডুবি বলে মনে করা হচ্ছে।

আইওএম-ও একে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবি বলে মন্তব্য করেছে। সংস্থাটি জানিয়েছে, জানুয়ারি থেকে গত ৮ মে পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুসারে, এ সময়ের মধ্যে ভূমধ্যসাগরে অন্তত ৪৪৩ জন অভিবাসী হয় মারা গেছে না হয় নিখোঁজ হয়েছে। ২০১৮ সালে সংখ্যাটি ছিল ২ হাজার ২৯৯ এবং ২০১৭ সালে ৩ হাজার ১৩৯।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীতিউনিশিয়াতিউনিসিয়াবাংলাদেশী অবৈধ অভিবাসীলিবিয়া-নৌকাডুবিশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT