চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে নিখোঁজ সোহাগের পরিবারের আহাজারি থামেনি

নাসিমুল শুভনাসিমুল শুভ
১২:২৭ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ট্রলারডুবির এক মাস পরও খোঁজ মেলেনি বাংলাদেশী যুবক সোহাগের। জীবিত মানুষটির আশা ছেড়ে মরদেহ দাফন করার সান্তনাটুকু থেকেও বঞ্চিত তার পরিবারে এখন শুধুই আহাজারি।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের ইতালির উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন যুবক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার রুটি গ্রামের যুবক ২৫ বছর বয়সী সোহাগ।

গত ৫ আগস্ট ভূমধ্যসাগরে প্রায় ৭’শ অভিবাসী নিয়ে ট্রলারডুবির খবর শোনার পর থেকেই সোহাগের পরিবারে নেমে আসে শঙ্কার কালো ছায়া।

দুর্ঘটনার এক মাসের বেশি হলেও তার হদিস না মেলায় পরিবারটিতে চলছে শোকের মাতম। ওই দুর্ঘটনায় ৫০ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করে ইতালির নৌবাহিনী। তবে সোহাগের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানায় তার পরিবার।

নিখোঁজ সোহাগের চাচা আমিনুল ইসলাম সরকার চ্যানেল আই অনলাইনকে জানান, লিবিয়ায় অবস্থানরত কয়েকজন প্রবাসী তাকে ফোনে জানিয়েছেন, সোহাগ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছেন।

সোহাগ লিবিয়ার আলমোজা শহরের একটি পেট্রোল পাম্পে চাকরি করতেন। সেখানে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে জীবন ও কর্মসংস্থানের তাগিদে দালালদের প্রলোভনে পড়ে অন্যান্য অভিবাসীদের সঙ্গে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। একই ট্রলারে বাংলাদেশী ছিলেন আরো।

Reneta

ট্রলারে থাকা অবস্থায় হেলাল ফোনে সোহাগের পরিবারকে জানান, সোহাগসহ মোট ১৮ জন এক গ্রুপে ছিলেন। সোহাগ তাদের সাথে ট্রলারে উঠেছিলেন। ট্রলারটি ছাড়ার দুই ঘণ্টা পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অতিরিক্ত যাত্রী থাকার কারণে ফেটে যায় ট্রলারের তলদেশ। যাত্রীরা আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করলে ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবতে থাকে।

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ওই ট্রলারের যাত্রী ছিলেন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের নান্নু মিয়ার ছেলে লিবিয়া প্রবাসী সোহাগ (২৫)। তিনি তিন বছর আগে কাজের সন্ধানে বৈধভাবে লিবিয়া পাড়ি জমিয়েছিলেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই দুর্ঘটনায় ৫০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে উদ্ধার মৃতদেহের মধ্যে সোহাগের মরদেহ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ইতালিতে অবস্থানরত কয়েকজন প্রবাসী।

এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সোহাগের আত্মীয় স্বজনার তার বাড়িতে ভিড় করছেন। পিতা-মাতাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন তারা। কিন্তু কোনো সান্ত্বনাই সান্ত্বনা হতে পারছে না তাদের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT