চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূত মেরেছে নুরকে

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১১:১৯ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০১৯
মতামত
A A
ডাকসু ভিপির ওপর হামলা-মামলা

ভূতকে ছোটবেলা সবাই ভয় পায়। শুধু ছোটবেলা কেন বড়বেলায়ও। ভূতের ভয়ে একদম জড়োসড়ো হয়ে থাকেনি কে? কথাটা মনে এলো ডাকসু ভিপি নুরের মার খাওয়ার পর। প্রশ্ন হতে পারে নুরের মার খাওয়ার সাথে ভূতের কি সম্পর্ক?

সম্পর্ক নেই। মানুষের মনে কত ধরনের প্রশ্ন আসে। বাঙালির মানসিকতা কি কম জানে? চুলকাটার দোকানে সিরিয়াল দিয়ে বাইরে দাঁড়িয়ে খবরের কাগজ পড় ছিলেন মাঝ বয়েসী এক ভদ্রলোক।সূর্য মহাশয় তিনদিন লুকিয়ে থেকে ২৩ ডিসেম্বর দুপুরের পর খানিকটা রৌদ্র ছড়ানোর জন্য উঠেছিলেন। সেই রৌদ্রে দাড়িয়ে বেশ খোশ মেজাজে বলছিলেন ডাকসু ভিপি নুরুকে আসলে ভূতে মেরেছে। খামোখা বলা হচ্ছে ছাত্রলীগ মেরেছে। কেউ বলছে মুক্তিযুদ্ধ মঞ্চ মেরেছে।

চুলকাটা তরুণের প্রশ্ন-কাকা ভূত কি মারে না কি ভয় দেখায়?

আরে ব্যাটা এখনকার ভূতেরা মারেও।

আর প্রশ্ন না করে চুলকাটায় ব্যস্ত হয়ে যায় তরুণ।

মাঝেমাঝে কেন যেন সন্দেহ হয়, নুর কি টাকা পয়সা খরচা করে মার খাচ্ছে? কারণ সারা দেশে কত নেতা আছে, কত সুনাম আর দুর্নামে ভরা একেক জনের ক্যারিয়ার।কয়জন তাদের চেনেন?

Reneta

আর ডাকসু নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে ভিপি হয়ে গেল নুরুল আলম নুর।তারপর থেকে যে মার খাওয়া শুরু হলো তার, আর থামা থামি নেই। যেন সে ভিপি হয়েছে মার খাওয়ার জন্যই।মার খেয়েই বিখ্যাত হয়ে গেল নুর।সারা দেশের ভালোবাসার সাথে জড়িয়ে গেছে নুর নামটা।

যখনই মার খায় সঙ্গে সঙ্গে–‘যেই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না’-বলে বক্তব্য প্রচার করা হয় সরকারি মহল থেকে। আবার কদিন যেতেই লাথি-গুঁতা-চড়-থাপ্পড়। ডাকসুর ইতিহাসে রেকর্ড করে ফেলল নুর।তাও আবার মার খেয়ে।

এবার নাকি বহিরাগতরা মেরেছে নুরকে।বাহবা কত বাহাদুর বহিরাগতরা! ডাকসুর ভেতরে ঢুকে মেরে গেল নুরকে! আমরা আর কত মার খেতে দেখবো নুরকে?

ছাত্রলীগের ভেতরে ভূত ঢুকেছে নাকি নুরের ভেতরে ভূত ঢুকেছে বুঝতে পারছি না। কে নুরকে পরামর্শ দিল ভিপি পদে দাঁড়ানোর? নিশ্চয়ই ভূত। ভূতে না পেলে কি এভাবে জেতে কেউ? ভূতে পায় বলেই যেখানে মারামারি সেখানেই নুর গিয়ে দাঁড়ায়–বিষয়টাকে আমরা কেন এভাবে ভাবি না? খামোখা ছাত্রলীগকে দোষারোপ করে থাকি।

কেন নুর ভিপি হলো? এই যন্ত্রণা থেকে- যখনই ছাত্রলীগের ছেলেরা মারামারি করে নিজেদের খেদ মেটানোর জন্য-ঠিক তখনি নুর দৌড়ে যায় মারামারির মাঝখানে। আর তখনি ভূতের কিল-ঘুষি-লাথি-রডের বাড়ি-লাঠির বাড়ি এসে পড়ে। আর খামোখা দোষ হয় ছাত্রলীগের!

প্লিজ নুর, তুমি আর দৌড়ে গিয়ে মার খাবে না। তোমাকে তো ভূতেরা মারবেই। ছাত্রলীগের খামোখা বদনাম হয়। এটা খুব খারাপ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগডাকসুভিপি নুর
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT