বাংলাদেশ

ভূতের বাড়ি ঘুরে দেখার সুযোগ

অন্ধকারে ভূতের বাড়ির দেয়ালে লেখা গ্রীট ও ভয়ঙ্কর শব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকারে একটি ঘরে একজন ব্যক্তি দেয়ালে লেখা গ্রীট ও ভয়ঙ্কর শব্দের ছবি দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভূতের ভয় যারা পান না তাদের জন্য রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে গুলশানের সিক্স সিজন হোটেলে চলা হ্যালোইন উৎসব। ভয় পেতেই হবে, এমনটাই বলছেন উৎসবের দর্শনার্থীরা।

বিশ্বব্যাপী উদযাপিত হ্যালোইন উৎসবের সঙ্গে গুলশানের সিক্স সিজনস হোটেলেও গত ৩০ অক্টোবর থেকে এ হ্যালোইন উৎসব শুরু হয়েছে। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

ভয়ানক এ বাড়ির সিঁড়িতেই চোখে পড়বে রক্তাক্ত পদচিহ্ন। যা শুরুতেই পিলে চমকে দেয়। সিঁড়ির একেবারে শেষপ্রান্তে গিয়ে মিলবে প্রবেশ দরজা। এ ঘরেই থাকতো ইসাবেলা ও তার পরিবার। তাদের মৃত্যুর পর তারা সবাই এখন ভূত। ঘরে ঢুকতে মুহূর্তেই বদলে যাবে চিন্তার জগত। যত সাহসই থাকুক না কেন কয়েক মিনিটের জন্য বাস্তবেই মিলবে ভূতের দেখা।

বাড়ির ৫টি ঘরের একেকটিতে একেক ধরণের ভয়ানক পরিবেশ। সরু গলিগুলো মুহূর্তেই ভয়ে কাঁপিয়ে দেবে শরীর। বাড়িটির পরিবেশ এতোই ভৌতিক যে কাউকে একা এ ঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে না। কমপক্ষে ৩ জনের একেকটি দলকে ঢুকতে দিলেও অনেকেই ২ থেকে ৩টি ঘরে গিয়েই ভয়ে ফিরে আসছেন। যারা পুরো বাড়ি ঘুরে দেখতে পেরেছেন বলতে হবে সাহস আছে বটে!

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভূতের বাড়ি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। হ্যালোইন উৎসব চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

ভিডিওতে দেখুন ভূতের বাড়ি

ভূতের ভয় যারা পান না তাদের জন্য রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে গুলশানের সিক্স সিজন হোটেলে চলা হ্যালোইন উৎসব। ভয় পেতেই হবে…

Posted by Channel i on Wednesday, November 1, 2017

 

 

বিষয়:ভূত হ্যালোইন উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…