চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া অ্যাকাউন্ট: শিশুদের নগ্ন ছবি চায় জাস্টিন বিবার, হ্যারি স্টাইলসরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
জাস্টিন বিবার

জাস্টিন বিবার

ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছে তাদেরই পছন্দের তারকাদের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে। অনলাইনে থাকা বিপুল সংখ্যক অল্প বয়সী এবং অসচেতন শিশুদের নগ্ন ছবি চাওয়া হচ্ছে পপ শিল্পী জাস্টিন বিবার, হ্যারি স্টাইলসের মতো তারকাদের নামে খোলা অ্যাকাউন্ট থেকে।

শিশু পর্নগ্রাফির বিরুদ্ধে লড়াই শুরু করা ইংল্যান্ডসহ পশ্চিমা দুনিয়ায় এখন আতঙ্কের কারণ এইসব বিকৃত চাহিদার অনলাইন আক্রমণ। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে আসছে ভয়ঙ্কর অপরাধী চক্রের বিস্তৃত জালে আটকানো অসহায় শিশুদের একেকটি ঘটনা।

গোয়েন্দা কর্মকর্তা জন রুজ জানান, সম্প্রতি সামাজিক মাধ্যমে কানাডার পপ তারকা জাস্টিন বিবারের নামে একটি নকল অ্যাকাউন্টের খোঁজ পান তিনি।

তদন্তে জানতে পারেন সদ্য কৈশোর পার করা বিবারের নামে এই ভুয়া অ্যাকাউন্ট চালাচ্ছিলো ৪২ বছরের একজন। একেবারে শিশুরাও বাদ যায়নি এই বিকৃত রুচির প্রতারকের কাছ থেকে। নগ্ন ছবি সংগ্রহ করার মতো শিশুকে যৌন হয়রানির ৯’শ অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

শিশু হয়রানীতে অভিযুক্ত অর্সন কেন্ট

রুজ বলেন, ‘ইন্টারনেটে বিশেষ করে সামাজিক মাধ্যমে এখন বহু কমবয়সী না বুঝেই ঘুরে বেড়াচ্ছে। এসব নকল বিবাররা এই সুযোগ কাজে লাগাচ্ছে। শিশুরাও ভাবছে প্রিয় তারকা যা চাইবে তাতো দেয়াই যায়। এভাবেই ফাঁদে পা দিচ্ছে তারা।’

Reneta

নাম প্রকাশ না করার শর্তে ৮ বছর বয়সী এক শিশুর মা বলেন,‘ মাত্র কয়েকদিন আগে আমার মেয়ে একটি সামাজিক মাধ্যমের অ্যাপ চালাতে শুরু করে। খুব নাম করা এক তারকার বন্ধু হওয়ার আহ্বানে সাড়া দেয় আমার মেয়ে। এরপর শুরু হয় মেসেজ দেয়া। প্রথম মেসেজে আমার মেয়েকে একটি প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়। লোভ দেখানো হয় এই প্রতিযোগিতায় জিতলে পছন্দের তারকার সঙ্গে ৫ মিনিট কথা বলার সুযোগ পাবে সে। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে নগ্ন ছবি পাঠাতে হবে বলে জানানো হয় একটি মেসেজে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনে শিশু হয়রানিশিশু পর্নোগ্রাফিশিশু যৌন নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT