চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল চিকিৎসায় নববধূর মৃত্যু, হাসপাতাল সিলগালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০১৯
জনপদ, নাটোর
A A

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হেলথকেয়ার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নববধূর মৃত্যুর ঘটনায় প্রশাসন হাসপাতালটি সিলগালা করে দিয়েছে। একইসাথে হাসপাতালের মালিককে আটক করেছে।

রোববার দুপুর বারোটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ হাসপাতালটি সিলগালা করে দেয়।

এর আগে ভোর চারটায় ভুল চিকিৎসায় মারা যান উপজেলার বড়াইগ্রামের রামেশ্বরপুর গ্রামের সবুজ হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন (১৬)। মৃত সুমাইয়া বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে তার বিয়ে হয়। সুমাইয়া একই উপজেলার নগর ইউনিয়নের গ্রামের রাহাবুল ইসলামের মেয়ে। আটককৃত হাসপাতাল মালিকের নাম আরশেদ আলী (৬৫)।

মৃত সুমাইয়ার মা মোমেনা খাতুন জানান, শনিবার সন্ধ্যায় সুমাইয়ার পেটে প্রচণ্ড ব্যাথা হলে তাকে বনপাড়া হেলথকেয়ার জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। রাত ৮টার দিকে ওই হাসপাতালে ডাক্তার সামিরা তাবাচ্ছুম সাথী (এমবিবিএস) তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।

পরে তার অবস্থা খারাপ হলে রাত ৩টার দিকে ওই ডাক্তার পুনরায় সুমাইয়াকে ইনজেকশন পুশ করেন। এর এক ঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমাইয়া।

Reneta

সকালে রোগীর আত্মীয়-স্বজনরা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের কাছে এ বিষয়ে অভিযোগ করলে ঘটনা তদন্তে আসেন বড়াইগ্রাম সার্কেল এএসপি হারুন-অর-রশিদ ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং মালিককে আটক করা হয়।

এদিকে সুমাইয়ার মৃত্যুর পর থেকে পলাতক রয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সুমাইয়ার মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, হাসপাতালটির কোন কাগজপত্র ঠিক নাই। আবাসিক মেডিকেল অফিসার নাই এবং পরীক্ষার যন্ত্রপাতি যথার্থ না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভুল চিকিৎসাহাসপাতাল সিলগালা
শেয়ারTweetPin

সর্বশেষ

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT