চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুল’ খেলোয়াড়দের বেছে নিতেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যক্তি আর ক্রিকেটার বিরাট কোহলির সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার মতো সমালোচক খুবই কম মিলবে। জাতীয় দলের হয়েও তার নেতৃত্ব বেশ প্রশংসাযোগ্য। কিন্তু আইপিএলে এলেই সব হিসেব যেন উল্টে যায়। এখানে কোহলি এমন এক দলের নেতৃত্বে, যাদের নামীদামি ক্রিকেটার থাকার পরও আজও শিরোপার স্বাদ পাওয়া হয়নি।

বলা হচ্ছে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা। সবসময় বেশ শক্তিশালী দল সাজিয়ে নেতৃত্বে কোহলি থাকার পরও তারা কেনো প্রতিবার মুখ থুবড়ে পড়ে সেটি রীতিমতো গবেষণার বিষয়। এবারও একই পরিস্থিতি হবে। দলটির সাবেক কোচ রে জেনিংন্স যেমন বলছেন, কোহলিকে প্রতিবার ভুল খেলোয়াড় দেয়ার ফল হচ্ছে বেঙ্গালুরুর শিরোপা জিততে না পারা।

ব্যাটিং আর ফিল্ডিংয়ে দুর্দান্ত হলেও বেঙ্গালুরুর শিরোপা জেতা হয় না দুর্বল বোলিং লাইনআপের কারণে, ক্রিকেট ডটকমকে এমন বলেছেন ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আরসিবির কোচের দায়িত্ব পালন করা জেনিংন্স।

Banglabid

‘আইপিএলের প্রতি দলে ২৫-৩০জন করে খেলোয়াড় থাকে এবং কোচের দায়িত্ব হচ্ছে এসব খেলোয়াড়ের দেখভাল করা। মাঝে মাঝে মনে হতো দলে কোহলি একা, মাঝে মাঝে সে ভুল খেলোয়াড়কে বেছে নিতো। এজন্য অবশ্য তাকে দোষ দেয়া যায় না। চাইতাম একটা নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট সময়ে বল কিংবা ব্যাট করুক, কিন্তু সে ভিন্ন কিছু চাইত।’

‘বিরাটের অবিশ্বাস্য একটা ক্রিকেটীয় মস্তিষ্ক আছে। সে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা একসঙ্গে কয়েকটা সমস্যা সমাধান করেছি।’

‘বিরাটের একজন অভিজ্ঞ কাউকে দরকার যে তাকে প্রয়োজনের সময় প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে। এটা ঠিক আমাদের দুজনের কিছু খারাপ সময় গেছে। কিন্তু সে খুব দ্রুত শিখে নেয়। তাকে খেলোয়াড় এরপর অধিনায়ক হিসেবে দেখতে পারাটা দারুণ। তার আচরণ অসাধারণ। তার সেরাটা বের হওয়া এখনো বাকি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিলি স্বলবন্দর দিয়ে পেঁয়াজ আসছে শনিবার

পরবর্তী

আফগান শিশুদের পরিচয়পত্রে থাকবে মায়ের নাম

পরবর্তী
মা

আফগান শিশুদের পরিচয়পত্রে থাকবে মায়ের নাম

চলে গেলেন ‘ফরেস্ট গাম্প’র লেখক উইনস্টন গ্রুম

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT