দু’বারের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়া এবং ফিরে আসার সময় গাড়ি বহরের সকল গাড়ির টোল পরিশোধ করেছেন।
রবিবার সকালে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এবং শেষে ফিরে আসার সময় সকল গাড়ি বহরের সকল টোল পরিশোধ করেন তিনি। 
এরআগে প্রথমবার হানিফ ফ্লাইওভার সেতু উদ্বোধনের সময় এবং পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করে ফেরার পথেও সকল গাড়ির টোল পরিশোধ করেছিলেন প্রধানমন্ত্রী।










