চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়ারিয়াল বাধা টপকাল সিমিওনের অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

টেবিলের সাতের সাথে শীর্ষের লড়াই। শিরোপার স্বপ্ন বুনতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের শক্ত পরীক্ষাই নেবে ভিয়ারিয়াল, এমন বিশ্লেষণ ছিল বোদ্ধাদের। মাঠের খেলায় অবশ্য আধিপত্য ধরে রেখেছে অ্যাটলেটিকোই। দারুণ জয়ে শীর্ষস্থান সুসংহত করেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-০ গোলের জয় তুলে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

২৪ ম্যাচে ৫৮ পয়েন্টে স্প্যানিশ টেবিলের শীর্ষস্থানে আরও মজবুত করে জেঁকে বসেছে অ্যাটলেটিকো। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্টে লা লিগার দুইয়ে বার্সেলোনা। অ্যাটলেটিকোর সমান ম্যাচে ৫২ পয়েন্টে তিনে রিয়াল মাদ্রিদ। বার্সার সমান ম্যাচে ৩৭ পয়েন্টে সাতে ভিয়ারিয়াল।

Banglabid

২০১৩-১৪ মৌসুমের পর ফের লা লিগা টাইটেল জয়ের জোর দাবিদার অ্যাটলেটিকো এগিয়ে যায় ম্যাচের ২৭ মিনিটে। আলফোন্সো পেদ্রাজা প্রতিপক্ষের আক্রমণ সামলাতে যেয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলে গোল পায় অতিথিরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে জোয়াও ফেলিক্স ভিয়ারিয়ালের জাল খুঁজে পেলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় অ্যাটলেটিকোর।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে হারসহ তিন ম্যাচ জয়শূন্য থেকে নেমেছিল অ্যাটলেটিকো। এই জয়ে আত্মবিশ্বাসের দুয়ার খুলবে নিশ্চিত। চলতি লা লিগায় সেরা রক্ষণের তকমা নিয়ে চলা দলটি ২৪ ম্যাচে মাত্র ১৬ গোল হজম করেছে।

Reneta

অবশ্য সব প্রতিযোগিতা মিলিয়ে দশ ম্যাচ পর নিজেদের জাল অক্ষত রাখতে পারল অ্যাটলেটিকো। মাদ্রিদ ডার্বির আগে সেটিও গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ৭ মার্চ রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। শিরোপার ফয়সালাও হয়ত অনেকটাই দৃশ্যমান হয়ে যাবে সেদিন কে জয় তোলে তা ঘিরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোভিয়ারিয়াললা লিগালিড স্পোর্টসসিমিওনে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

পরবর্তী

গাজীপুরে আগুনে পুড়লো ২ শতাধিক বসতঘর

পরবর্তী

গাজীপুরে আগুনে পুড়লো ২ শতাধিক বসতঘর

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সদস্যের মৃত্যু

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT