চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা পেলেন টাইগার শোয়েবও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে বসে বাংলাদেশ দলকে সমর্থন দিতে পারেনি টাইগার শোয়েব ও টাইগার মিলন। ইংল্যান্ডের ভিসা পাওয়া অন্যান্য অনেক দেশের চেয়ে কিছুটা জটিল। সেই জটিলতায় এখনো তারা দেশে। তবে দেরিতে হলেও এবার মাঠে বসে মাশরাফী-সাকিবদের সমর্থন দিতে পারবেন তারা। দুদিন আগে ভিসা হয়েছে টাইগার মিলনের। নতুন খবর, ভিসা পেয়েছেন টাইগার শোয়েবও।

দুদিন আগে মিলনের ভিসার খবর নিশ্চিত করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। রোববার টাইগার শোয়েবের ভিসা পাওয়ার খবরও নিশ্চিত করেছেন তিনি।

নিজের ফেসবুক পাতায় শাহরিয়ার আলম জানান, ‘টাইগার শোয়েবের বিশ্বকাপ ক্রিকেট দেখতে যাবার জন্য যুক্তরাজ্যের ভিসা হয়েছে। যুক্তরাজ্যের হাইকমিশনার নিজেই আজকে ভিসাসহ পাসপোর্ট শোয়েবকে হস্তান্তর করেছেন। ধন্যবাদ যুক্তরাজ্যের হাইকমিশনকে বিশেষ বিবেচনায় তার ভিসা দেবার জন্য। কয়েকদিন আগে একইভাবে টাইগার মিলনকেও ভিসা দেয়া হয়েছে।’

বাংলাদেশ এরইমধ্যে বিশ্বকাপে নিজেদের সাতটি ম্যাচ খেলে ফেলেছে। বাকী আছে দুটি ম্যাচ। আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে খেলার পর ৫ জুলাই শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সাত ম্যাচে সমান তিনটি করে জয়-পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট ৭। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক পয়েন্ট পায় বাংলাদেশ। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচনম্বরে থাকা টিম টাইগার্সের সেমিফাইনালের আশা এখনো টিকে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার শোয়েববিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT