অন্যান্য খেলা

ভিসা জটিলতা থাকলেও ড্র’তে প্রতিপক্ষ পেলেন জোকোভিচ

নভাক জোকোভিচ টেনিস ম্যাচে বল মারছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নভাক জোকোভিচ টেনিস খেলোয়াড়, তিনি একটি ম্যাচে বল মারছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনের ড্র’তে প্রতিপক্ষ পেয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন আরেক সার্বিয়ান মিয়োমির বিপক্ষে।

ভিসা জটিলতার কারণে জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ব্যাপারটি এখনও নিশ্চিত নয়। তবে তবে টুর্নামেন্টের ড্র থেকে বিশ্বসেরা এই তারকাকে বাদ দিতে পারেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনের ড্র’তে নির্ধারিত হয়েছে এই ম্যাচ। র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা জোকোর প্রতিপক্ষ স্বদেশী মিয়োমির অবস্থান ৭৮তম।

আগামী ১৭ জানুয়ারি কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টে অংশ নিতেই গত ৫ তারিখ মেলবোর্নে এসে পৌঁছেছিলেন জোকোভিচ। কিন্তু কোভিড প্রটোকলের কারণে অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করে তাকে অভিবাসন কেন্দ্রে পাঠায়।

এই ঘটনায় অস্ট্রেলিয়ার আদালতে আপিল করেন জোকোভিচ। সোমবার সেই আদালতের রায় পক্ষে যায় জোকোভিচের। বিচারালয়ের নির্দেশমতে, অস্ট্রেলিয়ার ভিসা পেতে কোনো সমস্যা নেই সার্বিয়ান এ তারকার। কিন্তু এই ঘটনার ঠিক এক ঘণ্টার মধ্যেই আবারও গ্রেপ্তার করা হয় এই তারকাকে।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন কোভিড-১৯ জোকোভিচ ড্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…