চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ কেন: আমির খসরু

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৫১ অপরাহ্ণ ১২, মে ২০১৭
রাজনীতি
A A

বিএনপির ‘ভিশন-২০৩০’ ঘোষণার পর আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপি ‘ভিশন ২০৩০’ ঘোষণা দেবে, এমনটা বলার পরপরই সরকারের মাঝে একটি অসহনীয় অবস্থা লস্থা লক্ষ্য করেছি। তাদের খুব নার্ভাস দেখলাম। বিএনপির ভিশন নিয়ে তাদের এতো গাত্রদাহ কেন?

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আমির খসরু এসময় ভিশনের বিভিন্ন ধারা পৃথকভাবে তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের ভিশন ঘোষণা করার আগে থেকে এটা বিএনপির নতুন ‘ভাওতাবাজি’ বলে সরকারের উচ্চমহল মন্তব্য করেছে। আর ভিশন ঘোষণার পর বললো, আমরা নাকি আওয়ামী লীগকে অনুকরণ করেছি!

তিনি প্রশ্ন রেখে বলেন, যে বিষয়ে কোন ধারণা নেই তাকে কি করে তারা ভাওতাবাজি বলে?

আমির খসরু বলেন, আমরা নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ বাতিল করার কথা বলেছি। এটা প্রত্যেক দেশে সংসদীয় গণতন্ত্রের নিয়ম। যুক্তরাজ্যে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ বাতিল হয়ে যায়। আমরাও সেই নিয়ম চালু করার কথা বলেছি। তা কি আওয়মাী লীগকে অনুকরণ?

তিনি বলেন, আমরা বলেছি গণভোটের কথা। গণভোট সংবিধানে ছিলো। আওয়ামী তা বাতিল করেছে। আমরা বলেছি তা ফিরিয়ে আনবো।

‘আমরা বলেছি, উচ্চ আদালতে নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করবো, প্রত্যেক নাগরিকের জন্য একজন করে ডাক্তার থাকবে, বিনামূল্যে ওষুধ প্রদানের কথা বলেছি, শিক্ষিত যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত এক বছরের ভাতা প্রদান করার কথা বলেছি, দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালযে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা চালু করার কথা বলেছি, মানবসম্পদ উন্নয়নের জন্য আমরা ৫ শতাংশ বিনিয়োগের কথা বলেছি, তারা করে ২ শতাংশ।’

‘আমরা বলেছি, ব্যাংকিং খাতে যে লুটপাট হচ্ছে তা বন্ধ করতে ব্যাংকিং ডিভিশন বিলুপ্ত করে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত করবো। এসব কি আওয়ামী লীগের অনুকরণ?’

আমির খসরু বলেন, কেউ যদি না বুঝে, না জেনে কোন বিষয়ে অন্ত:সারশূন্য বলে মন্তব্য করে তাতে কিছু বলার থাকে না। আওয়ামী লীগকে অনুকরণ করার মতো কিছু নেই।

দেশে যে আজ অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে তা বিএনপির পদক্ষেপের কারণেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া বাংলাদেশ আজকে যেখানে এসেছে তা বিএনপির সংস্কারের ফল বলেও তিনি দাবি করেন।

আমির খসরু বলেন,  বিএনপির ২০৩০ ভিশন হচ্ছে আগামী দিনের উন্নয়নের ভিশন। বিএনপি জানে কিভাবে দেশের উন্নয়ন করতে হয়।

‘একটি দেশের স্বাধীনতার ৪৬ বছর পরেও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলা লজ্জার বিষয়। কিন্তু এটি সত্য যে দেশে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের অধিকার অনুপস্থিত।’এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রয়োজন মন্তব্য করে খসরু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে এগিয়ে নিতেই খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাফাত-সাদমানকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে: পুলিশ

পরবর্তী

‘বঙ্গভূষণ’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

পরবর্তী
রেজওয়ানা চৌধুরী বন্যা

‘বঙ্গভূষণ’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

‘পাকিস্তানি জঙ্গিরা ভারত-আফগান আক্রমণের পরিকল্পনা করছে’

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT